• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পাহাড়ীদের ভূমি বেদখলের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ-সমাবেশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2020   Thursday

রাঙামাটির নানিয়ারচর উপজেলার দ্বিচান পাড়ার ১৭ মাইল এলাকায় পাহাড়ীদের ভূমি বেদখলের প্রতিবাদ বৃহস্পতিবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নিলয় চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, এলাকার জনসাধারনের উদ্যোগে ১৭ মাইল এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ১৭ মাইল এলাকার ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক রুপেন চাকমা।  কমিটির সদস্য সচিব প্রশান চাকমার সঞ্চালনায়  বক্তব্য  রাখেন এলাকায় বিশিষ্ট সমাজ সেবক জীবন শান্তি চাকমা ও এলাকার  সুশীল সমাজের প্রতিনিধি দিপ্ত বিকাশ চাকমা। সমাবেশে আশে-পাশের এলাকার জনসাধারণও অংশগ্রহণ করেন।

 

বক্তারা অভিযোগ বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে সেটলারদের উস্কে দিয়ে জুম্মদেরকে যুগ যুগ ধরে বসবাস করা ভূমি থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে। তারই অংশ হিসেবে সেটলাররা জোরপূর্বভাবে পাহাড়ীদের জায়গা-জমি বেদখলে মরিয়া হয়ে উঠেছে।

 

বক্তারা উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, সেটলাররা জোরপুর্বক  পাহাড়ীদের জমিতে ঘর নির্মাণ করলেও তাদের বিরুদ্ধে প্রশাসন এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেনি। উপরন্তু পাহাড়ীদের উপর নানা চাপ সৃষ্টি করা হচ্ছে, ভয়ভীতি প্রদর্শনসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে।

 

বক্তারা  বলেন, পাহাড়ীরা নিজেদের ভূমি কখনো বেদখল হতে দিতে পারি না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারের  পাহাড়ী উচ্ছেদ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

 

বক্তারা অবিলম্বে ভূমি বেদখল বন্ধ করা ও জোরপূর্বক ভূমি বেদখলে জড়িত সেটলারেদের আইনের আওতায় আনার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ