• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটির তঞ্চঙ্গ্যা পাড়ার মডেল হাই স্কুলে জেলা প্রশাসনের সহায়তায় মার্চে ক্লাশ শুরু হবে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2020   Tuesday

আগামী মার্চে রাঙামাটির মগবান ইউনিয়নে তঞ্চঙ্গ্যা পাড়া এসইএসডিপি মডেল হাই স্কুলে ক্লাশ শুরু হবে বলে ঘোষনা করেছেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।


তিনি বলেন, এরই মধ্যে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। নিয়োগ দেওয়া হবে শিক্ষক। আপাতত নিয়োগকৃত শিক্ষকদের বেতন দেবে জেলা প্রশাসন। ধাপে ধাপে সব সংকট নিরসনের জন্য বিশেষ গুরুত্ব পাবে বিদ্যালয়টি।


মঙ্গলবার বিদ্যালয়ে সরেজমিন পরিদর্শন,স্থানীয় জনপ্রতিনিধি, মুরব্বিদের সাথে মত বিনিময় সভায় এ ঘোষণা দেন রাঙামাটি জেলা প্রশাসক।


মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা রতন চাকমা, মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চাকমা।

 

এর আগে তিনি পায়ে হেটে দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করে তঞ্চঙ্গ্যা পাড়ায় যান। গিয়ে বিদ্যালয়টি পরির্দশন করেন এবং পরবর্তী স্থানীয় স্থানীয় জনপ্রতিনিধি, মুরব্বিদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।


তিনি প্রতিশ্রুতি দেন বিদ্যালয়টি চালু এবং পরবর্তীতে সব সংকট দুর করে এলাকায় শিক্ষা বিস্তারে জেলা প্রশাসনের যা যা করণীয় তা করা হবে। এছাড়া তিনি জেলা প্রশাসক বিদ্যালয়ের তহবিলে ৫০ হাজার টাকা বরাদ্ধ, নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা দেন।


উল্লেখ্য, বিদ্যালয়টি ২০১১-১২ অর্থ বছরে নির্মাণ শেষে অবহেলায় পড়ে ছিল। নিয়োগ দেওয়া হয়নি শিক্ষক। এ নিয়ে বেসরকারী বিভিন্ন টেলিভিশনসহ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। এ সংবাদেও ভিত্তিতে জেলা প্রশাসন বিদ্যালয়টি চালুর উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিদ্যালয়ে পরিদর্শনে যান জেলা প্রশাসক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ