• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2020   Saturday

রাঙামাটি শহরের ভেদভেদীর পশ্চিম মুসলিম পাড়ায় র‌্যাপিড এ্যাকশন বেটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে গুলিসহ দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার ভোর রাতে তাদের আটক করা হয়।  


জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকার পশ্চিম মুসলিম পাড়ায় অভিযান চালায় র‌্যাব-৭। এসময় মোহাম্মদ হোসেন (৫৪) ও মমতাজ আহমেদ (৬০)। এসময় তাদের কাছ থেকে ৩৮০ রাউন্ড ৭.৬৫ এমএম পিস্তলের গুলি, ৫ রাউন্ড শর্টগানের গুলি, ১০৯টি সীসাবল, টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।


র‌্যাব-৭ এর এএসপি ( চট্টগ্রামের চান্দগাঁও কমান্ডার) কাজী মোঃ তারেক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাঙামাটি শহরের ভেদভেদী এলাকার পশ্চিম মুসলিম পাড়ায় অভিযান চালায় র‌্যাব। এসময় মোহাম্মদ হোসেন ও মমতাজ নামের দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা এর আগেও পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীর কাছে একাধিকবার অস্ত্র বিক্রি করেছে।


রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রণি সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যার দিকে আটকৃত দুজনকে রাঙামাটি কতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ