• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে কলেজ ছাত্রলীগের বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2020   Tuesday

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। এ সময় আন্দোলনকারীরা এই নেক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠিনতর শাস্তির দাবি জানান।

 

মঙ্গলবার রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্দ্যোগে বিশ্ববিদ্যালয়ের মূলফটকের সামনে হতে একটি বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি রাঙামাটি সদর উপজেলা পরিষদ পর্যন্ত গিয়ে পুনরায় কলেজ ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে দলটি। সমাবেশে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।

 

রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপংকর দে’র সভাপতিত্বে সভায় সাবেক সহ-সভাপতি বিজয় দে, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপ-আইন বিষয়ক সম্পাদক নুরুল আজম, ছাত্রলীগ নেতা হাসান মুরাদ, মোঃ বেলাল, মোঃ আজমীরসহ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

সভায় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। একজন নারীর ধর্ষণের ঘটনা গোটা জাতির জন্য লজ্জাজনক। এই ঘটনায় ধর্ষকের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রলীগ আন্দোলন চালিয়ে যাবে।কিছুমানুষরূপীনরপিশাচ এই ধর্ষণের ঘটনাঘটিয়েছে। আমরাএসবনরপিশাচদেরসর্বোচ্চশাস্তির দাবিজানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বোনের নিপীড়নের ঘটনায় সারা দেশসহ রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ পরিবার বেদনাহত। এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রলীগ জেগে থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ