• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2019   Tuesday

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট বলেছেন, অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিবছর অস্ট্রেলিয়ান সরকার ৭০জন বাংলাদেশী শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে থাকে। এর মধ্যে শতকরা দশ ভাগ বৃত্তি বাংলাদেশের আদিবাসী ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ রয়েছে।

 

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে তার অফিসকক্ষে এক সৌজন্য সাক্ষাতকালে  অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট এ কথা বলেন।

 

সাক্ষাতকালে অস্ট্রেলিয়ান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি(ইকোনোমিক এন্ড কমার্শিয়াল ডিপ্লোমেসি) ডানকান ম্যাক্কালাহ, প্রোগ্রাম ম্যানেজার এম আই নাহিল, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ ও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা  প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সাক্ষাতকালে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা হাই কমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, অস্ট্রেলিয়ান সরকারের এ উদ্যোগ দেশের মানবসম্পদ উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। বিগত সময়ে ইউএিনডিপির সহযোগিতায় অস্ট্রেলিয়ান সরকারের বৃত্তি নিয়ে এ অঞ্চলের যেসমস্ত ছাত্র-ছাত্রী অস্ট্রেলিয়া থেকে পড়াশুনা করে ডিগ্রি অর্জন করেছেন তারা দেশে-বিদেশে নিজেদের অবদান রাখতে সক্ষম হয়েছে।

 

তিনি আরো বলেন,অস্ট্রেলিয়ান সরকার বৃত্তির পাশাপাশি এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে এগিয়ে আসবে। একইসঙ্গে তিনি ঘোষণা করেন অস্ট্রেলিয়ান সরকারের বৃত্তি পাওয়ার জন্য রাঙামাটি জেলা থেকে যেসমস্ত প্রার্থী অংশ গ্রহণ করবে তাদেও আইএলটিএস প্রস্তÍুতিতে পরিষদ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ