• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে জেলা পরিষদ হতে অর্থ সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2019   Sunday

রাঙামাটিতে রোববার ঘাগড়া এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাঙামাটি সরকারী কলেজের বিএসএস(অনার্স) এর শিক্ষার্থী এশিনচিং মারমা (২০) নিহত ও চার যাত্রী গুরুতর আহত হওয়ায় ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা পরিষদ।

 

ঘটনার খবর পেয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী হাসপাতালে নিহত ও আহতদের খোঁজ খবর নিতে ছুটে যান। আহতদের পর্যাপ্ত চিকিৎসা প্রদানের জন্য হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের চেয়ারম্যান নির্দেশ দেন এবং তাদের সু-চিকিৎসা ও ওষুধপত্র ক্রয়ের জন্য পরিষদ হতে আহত প্রত্যেক পরিবারের হাতে নগদ ১০হাজার টাকা করে প্রদান করেন। আহতদের মধ্যে শীলমনি চাকমা’র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয় এবং অপর তিনজন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

অন্যদিকে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার অফিস কক্ষে নিহত এশিনচিং মারমা’র শেষকৃত্য সম্পন্ন করার জন্য তার পিতার হাতে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন। এসময় ্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী উপস্থিত ছিলেন।

 

অর্থ সহায়তা প্রদান শেষে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, চালকদের উদাসীনতা, অসচেতনতা, ফিটনেসবিহীন ও দ্রুত বেপরোয়া গাড়ী চালানোর কারণে দেশের কোন না কোন জায়গায় নিত্যদিনই এধরনের ঘটনা ঘটে চলেছে। ফলে অকালে প্রাণ হারাতে হচ্ছে স্বজনদের। তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা কারোর জন্য কাম্য নয়।

 

পরিষদ চেয়ারম্যান নিহতের অকাল মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

দুর্ঘটনায় আহতরা হলেন নানিয়ারচর ঘিলাছড়ি ইউনিয়নের তাকাছড়ি গ্রামের শুক্র চাকমার ছেলে শিলমনি চাকমা (২৫), কাউখালী রাঙ্গীপাড়ার মৃত সোলাইমান এর ছেলে মোঃ দুলাল, কাউখালী সুগারমিল আদশর্ গ্রামের আব্দুল গফুরের স্ত্রী আক্তার বেগম ও কাউখালী একই গ্রামের মোঃ তারেক এর স্ত্রী লাকী আক্তার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ