• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে এমএন লারমার ৩৬ তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2019   Sunday

সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ন লারমার ৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার রাঙামাটিতে শোক র‌্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

স্মরণ সভায় বক্তারা প্রয়াত নেতা এমএন লারমা আদর্শ ও তার দর্শনকে বুকে ধারণ করে পার্বত্য চুক্তি বাস্তবায়নে আন্দোলন সংগ্রামে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা শাখার সদস্য নিখোলাই পাংখোয়ার সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন সাবেক সাংসদ উষাতন তালুকদার, শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী, এমএন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশসের সভাপতি বিজয় কেতন চাকমা, আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। স্বাগত বক্তব্যে দেন পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুমন মরামা। শোক প্রস্তাব পাঠ করে জনসংহতি সমিতির জেলা শাখার তথ্য ও প্রচার বিভাগের সম্পাদক নগেন্দ্র চাকমা।

 

সভার শুরুতে আন্দোলন সংগ্রামে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জালন করা হয়। এর আগে জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে একটি শোকর‌্যালী বের করা হয়। র‌্যালীটি বনরুপা ঘুরে আবারও জেলা মিল্পকলা কলা একাডেমী চত্বরে গিয়ে শেষ। পরে সেখানে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদীর এমএন লারমা প্রতিৃকৃতিতে জনসংহতি সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পূষ্প্যমাল্য করেন।

 

বিশেষ বক্তার বক্তব্যে সাবেক সাংসদ উষাতন তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামে দলাদলি হানাহানি হিংসা বিদ্বেষ দেখা যাচ্ছে। এসব সমস্যাকে সরকারের অনুধাবন করা জরুরী হয়ে পড়েছে। আত্নজিজ্ঞাসা করে আরো দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। রাষ্ট্রীয় নীতিমালায় পার্বত্য চট্টগ্রামের বিষয়ে পূর্নমূল্যায়ন করা উচিত। কারণ পার্বত্য চট্টগ্রামের মানুষ দেশ বা রাষ্ট্রের বিরুদ্ধে নয়। পাহাড়ের মানুষ বাংলাদেশেরই অংশ, তারা বাংলাদেশের বাইরে নই। তারা এই দেশের নাগরিক হয়ে স্বাধীনভাবে বেচে থাকতে চাই। তাই পাহাড়ারের মানুষকে সংঘাতে ও বিপদের মধ্যে ঠেলে  দেবেন না। তিলটে তাল করবেন না। এখনো সময় রয়েছে বিষয়টি ভালোভাবে অনুধাবন করার।

 

তিনি ভ্রাতৃঘাতি সংঘাত না করে হানাহানি না করে ঐক্যবদ্ধভাবে পাহাড়ের মানুষের অধিকারের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ