• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2019   Wednesday

সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দূর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায় এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বুধবার  সকালে আলোচনা সভা ও ফায়ার সার্ভিস কার্যালয়ে সামনে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন  জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ। এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেস এর উপ-পরিচালক রতন কুমার নাথ। পরে অগ্নি নির্বাপক সম্পর্কে ফায়ার স্টেশন এর চৌকস কর্মীরা বিভিন্ন মহড়া প্রদর্শনে অংশ গ্রহন করেন।

 

 আলোচনা সভায় রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ বলেন, আপৎকালীন সময়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মানুষের জানমাল রক্ষায় এগিয়ে আসেন। এই বাহিনীর প্রত্যেক দায়িত্বশীল সদস্য সর্বদা নিজেদের প্রস্তুত রাখেন মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য। তাই উদ্ধার, অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপণ কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ ও সচেতনতা সৃষ্টি করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ