• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাবিপ্রবি’র স্থাপন শীর্ষক প্রকল্পের বাস্তব অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2019   Sunday

রোববার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) স্থাপন শীর্ষক প্রকল্পের বাস্তব অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এর অস্থায়ী প্রধান কার্যালয়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) এর সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  (রাবিপ্রবি) এর উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) এর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আব্দুল আলীম, রাবিপ্রবি’র রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, রাবিপ্রবি’র পরিচালক (হিসাব) মোঃ মাসুদুর রহমান এবং রাবিপ্রবি কর্মকর্তাবৃন্দ। সভার শুরুতে জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।


রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এর উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা রাঙামটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যত পরিকল্পনাসমূহ সভায় উপস্থাপন করেন। সভা শেষে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপন করা হয়।


বিমক এর সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য নেতৃত্ব, জাতীয় চার নেতা ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এ বাংলাদেশ পেয়েছি।


বিমক এর সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন রুপকল্প হাতে নিয়েছেন। রুপকল্পসমূহ বাস্তবায়নে নতুন প্রজন্মকে পরিশ্রম করতে হবে এবং এ রুপকল্পসমূহ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের বিশাল ভূমিকা রয়েছে, একথা বলেন তিনি। শিক্ষার্থীদের মেধাবী ও যোগ্য করে গড়ে তুলতে শিক্ষকদের গবেষণার প্রতি বিশেষ নজর দেওয়ার আহবান জানান। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ব ও এশিয়ার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবে আশাবাদ ব্যক্ত করেন তিনি পাহাড়ের বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে এ বিশ^বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের পরামর্শ প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ