• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

কাপ্তাই ইউপি আ`লীগের সম্মেলন
সভাপতি আজমীর, সম্পাদক বাদল পুনঃ নির্বাচিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2019   Saturday

উৎসব মুখর পরিবেশে নেতা-কর্মীদের ভোটে কাপ্তাই ইউপি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন পরীক্ষিত নেতা কাজী সামশুল ইসলাম আজমীর এবং সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচীত হয়েছেন মহিউদ্দিন পাটোয়ারী বাদল।

 

কাপ্তাই ইউপি কার্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার সকাল থেকে উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় আ`লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।  

 

  কাপ্তাই ইউনিয়ন আ`লীগের গতবারের কমিটির সভাপতি সাগর চক্রবর্তীর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আ`লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, উপজেলা আ`লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মং মারমা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন প্রমুখ।সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

 

বিজয়ীদের সঙ্গে সভাপতি পদে প্রাতিদ্বন্ধিতা করেন, গত কমিটির সভাপতি সাগর চক্রবর্ত্তী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবদুল মালেক ফকির। এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন, ইউনিয়ন আ`লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক  ছাত্রনেতা আক্তার আলম। 

 

এদিকে,সুষ্ঠু ভোটে নিবার্চিত হওয়ায় বিজয়ীদের তারা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ