• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পাহাড়ে সন্ত্রাসে যারাই জড়িত তাদের অবশ্যই চিহ্নিত করে খুঁজে বের করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2019   Thursday

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাহাড়ে সন্ত্রাসে যারাই জড়িত তাদের অবশ্যই চিহ্নিত করে খুঁজে বের করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে কেউ রেহায় পাবেন না। আর এই সব সন্ত্রাসে যারা মদদ দিচ্ছে তাদেরও রেহাই নেই। তাদেরকেও বিচারে মুখোমুখি হতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পাহাড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যা যা করার সবই করা হবে।


বৃহস্পতিবার বিকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্টির ইনষ্টিটিউট মিলনায়তনে তিন পার্বত্য জেলার আইন শৃংখলা বিষয়ক এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


পার্বত্য অঞ্চলের আইন শৃখলা পরিস্থিতি অবনতি হতে থাকার প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এ সভার আয়োজন করে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এর সভাপতিত্বে সভায় রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, স্বারাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ কামাল উদ্দিন, র‌্যাবের মহা পরিচালক বেনজির আহম্মদ, পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোঃ জাবেদ পাটোয়ারী, চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মতিউর রহমান, বিজিবির মহা পরিচালক, তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, তিন পার্বত্য জেলা প্রশাসক, পুলিশ ও বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।


সভায় তিন পার্বত্য জেলার হেডম্যান কার্বারী, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রধান,সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ পার্বত্য এলাকায় বিরাজমান আইন শৃঙ্খলাপরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তা উত্তোরনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ