• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

বরকলে যুবদের নিয়ে দু`দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ শুরু

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2019   Monday

বরকলে  মৎস্য চাষ, অাদা - হলুদ চাষ ও যুব সচেতনতামূলক বিষয়ের উপর দু`দিন ব্যাপী প্রশিক্ষণে প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির যুবদের নিয়ে প্রশিক্ষণ ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছর  জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি( জাইকা) প্রকল্পের অাওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক ডাঃ পরেশ দেওয়ান। এসময়  জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের মৎস্য প্রশিক্ষক রূপক বড়ুয়া জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি( জাইকা)  প্রতিনিধি উৎপল বিকাশ তঞ্চংগ্যা, যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী রীতি বিনয় চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  প্রশিক্ষণে ৪০ জন যুব প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন- ভাতা নয় প্রশিক্ষণই মূল বিষয়।এছাড়া প্রশিক্ষণ গ্রহণের পর অভিজ্ঞতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক অামূল পরিবর্তন হবে বলে তিনি অাশা প্রকাশ করেন। 

 

তিনি বলেন পৃথিবী বদলে গেছে। অার সেই ধারাবাহিকতায় যুগের সাথে তাল মিলিয়ে চলতে কৃষি, গবাদিপশু - পাখি  পালন ইত্যাদি ব্যবস্থাপনায় উন্নয়নমুখী  ও দক্ষ জনশক্তি গড়ে তোলার চিন্তা করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ