• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

জুরাছড়িতে পূজা মন্ডপ পরির্দশন কালে জ্ঞানেন্দু বিকাশ চাকমা
আসুরিক চেতনার বিনাশ করে সূখী ও সমৃদ্ধ শান্তিময় পার্বত্য চট্টগ্রাম গঠনের আহ্বান

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2019   Sunday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেছেন, শারদীয় দুর্গোৎসব অসুর দমন এবং শিষ্টের পালনের শিক্ষা দেয়।  এই শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজ জীবন থেকে অন্যায়-অনাচার দূর করতে হবে। আসুরিক চেতনার বিনাশ করে সূখী ও সমৃদ্ধ বাংলাদেশ তথা শান্তিময় পার্বত্য চট্টগ্রাম গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

রোববার জুরাছড়ি উপজেলায় শ্রী শ্রী রাধা-কৃষ্ণ হরি মন্দিরের পূজা মন্ডপ পরির্দশন, নগদ অর্থ, অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ সময় তিনি এ আহ্বান জানান।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবর্তক চাকমা, মহিলা লীগের সভানেত্রী কল্পিতা চাকমা, যুব লীগের নেতা রন্টু চাকমা, ছাত্র লীগের সভাপতি জ্ঞন মিত্র চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দে প্রমূখ।

 

তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। এই উৎসব বাংলাদেশের ঐতিহ্য। সারা দেশের ন্যয় পার্বত্য দুর্গম এলাকা গুলোতেও উৎসব মূখর পরিবেশে এই উৎসব পালিত হচ্ছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃষ্ট উদাহারণ। অসাম্প্রদায়িক চেতনায় সকলকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

 

শারদীয়া দুর্গা পূজা পরিদর্শনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা সন্ধ্যায় উপজেলার যক্ষা বাজার শ্রী শ্রী রাধা-কৃষ্ণ হরি মন্দিরে যান। সেখানে তাকে স্বাগত জানান পূজা উদযাপন কমিটির সভাপতি মদন মোহন নাথ ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মন্ডপে আগতদের সাথে কুশল বিনীময় করেন। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সদস্যকে বিভিন্ন রকমের মিষ্টি ও ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ