• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কাপ্তাই ইউনিয়ন পরিষদ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2019   Sunday

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায়   উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের  ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কাপ্তাই ইউনিয়ন পরিষদ।

 

 

রোববার স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে  ফাইনাল খেলায় কাপ্তাই ইউনিয়ন ১-০ গোলে চিৎমরম ইউনিয়ন পরিষদকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাইছার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন, উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী,  কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা। এসময় কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ  সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব বির্দশন বড়ুয়া, কার্যকরি সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেনসহ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা পরিচালনা করেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু এবং সহকারী ছিলেন শিক্ষক কল্যান তনচংগ্যা ও স্বপন কুমার দাশ। টুর্নামেন্টের সর্বমোট ৫ টি দল অংশ নেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ