• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সংবাদ সন্মেলনে এডভোকেট দীপেন দেওয়ান
ভূমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মঙ্গলবার রাঙামাটিতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2019   Saturday

আদালতে বিচারাধীন থাকার সত্বেও রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় দুস্কৃতিরা ভূমি দখল করে ঘরবাড়ি নির্মাণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  নেয়া না হলে কলেজ গেইট এলাকাবাসী আগামী মঙ্গলবার  রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ পালন করবে।

 

 শুক্রবার সকালে রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকার  মন্ত্রী পাড়ায় নিজ বাস ভবনে আয়োজিত এক সংবাদ সন্মেলনে সাবেক যুগ্ম জজ ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান এ অভিযোগ করেন। এসময় দীপেন দেওয়ানের ভাতিজা চন্দ্রজিত দেওয়ানসহ কলেজ গেইট এলাকার কয়েকজন মুরুব্বী উপস্থিত ছিলেন।

 

এডভোকেট দীপেন দেওয়ান বলেন, শহরের কলেজ গেইট এলাকার পাহাড়িকা বাস কাউন্টারের আশাপাশের ৫৪ শতক জমি তার পরিবারের নামে রয়েছে। এই জমি নিয়ে প্রয়াত ডা. একে দেওয়ানের সাথে জায়গাজমি সংক্রান্ত আদালতে মামলা চলছে। কিন্তু আদালতে মামলা বিচারাধীন থাকা সত্বেও  শুক্রবার রাতের আধারে  ডা. একে দেওয়ানের জামাই আইন অমান্য করে এলাকার আওয়ামীলীগ নেতা হিসেবে পরিচিত মনির, স্বপন ও মোকারমকে দিয়ে জায়গা দখল করে ঘর নিমার্ণ করেছেন। এখন বাধা দিতে গিয়ে তার লোকজনদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আইন-শৃংখলা বাহিনীর কাছে বিষয়টি জানালেও কোন সুরাহা পাওয়া যায়নি। তাই এরই প্রতিবাদ হিসেবে আগামী সোমবারের মধ্যে তিন জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে কলেজ গেইট এলাকাবাসী আগামী মঙ্গলবার  রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ পালন করবে। তবে তার আগে  সাবেক যুগ্ম জেলা জর্জ হিসেবে এবিষয়ে সুবিচার পাওয়াসহ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি আবারো আওয়ামীলীগের সিনিয়র নেতা ও প্রশাসনকে এই বিষয়টি অবগত  করবেন।

 

 তিনি আরো বলেন, একসময় আমি বিচার কাজের দায়িত্ব পালন করেছি। আমার দুঃখ লাগে আইনের নির্দেশনা থাকার পরে ও নিজের প্রভাব খাটিয়ে কিভাবে তারা দিন দুপুরে এ অন্যায় কাজ চালিয়ে যাচ্ছে অথচ প্রশাসন নিরব। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

 

দীপেন দেওয়ান বলেন, বিষয়টি নিয়ে তিনি ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪ ধারার বিধান মোতাবেক কার্যক্রম গ্রহনের জন্য রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন করলে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালত গত ১২ সেপ্টেম্বর এ বিষয়ে সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করেন।

 

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ মোতাবেক রাঙামাটি কোতয়ালী থানার পক্ষ থেকে বর্ণিত তফশীল ভূমিতে স্থিতাবস্থাসহ শান্তি শৃংখলা বজায় রাখার জন্য ভূমিতে সকল প্রকার কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে উভয় পক্ষকে নোটিশ প্রদান করা হয়।

 

এ ব্যাপারে মনির ও মোকারমের সাথে যোগাযোগ করা হলে তারা এসব ব্যাপারে জড়িত নই এবং এ ব্যাপারে তারা কিছুই জানেন না বলে জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ