• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

ইউনিসেফ কান্ট্রি রিপ্রিজেন্টিটিভ’র সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2019   Wednesday

ইউনিসেফ কান্ট্রি রিপ্রিজেন্টিটিভ তোমু হুজুমি বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়ার সাথে পরিষদ অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

সাক্ষাৎকালে তোমু হুজুমি বলেন, পার্বত্যঞ্চলে জিওবি-ইউনিসেফ কর্তৃক পরিচালিত পাড়াকেন্দ্রের মাধ্যমে এখানকার দুর্গম এলাকার শিশুরা উপানুষ্ঠানিক শিক্ষা এবং মা ও কিশোরীরা স্বাস্থ্যসেবা পাচ্ছে। এ কার্যক্রমগুলোকে আরো এগিয়ে নিতে ইউনিসেফের পাশাপাশি পরিষদ ও হস্তান্তরিত বিভাগের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, পরিষদের হস্তান্তরিত বিভাগের কিছু কিছু কার্যক্রম এই পাড়াকেন্দ্রে সাথে সমন্বয় করে করা গেলে প্রত্যন্ত এলাকার মানুষ আরো বেশি উপকৃত হবে।

 

জেলা পরিষদের প্রতিনিধি এবং পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, জিওবি-ইউনিসেফ কর্তৃক পরিচালিত পাড়াকেন্দ্রের কার্যক্রমগুলো অবশ্যই প্রশংসনীয়। এখানে শিশুরা পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডও সম্পাদন করে থাকে। তিনি বলেন, পার্বত্য চুক্তির আলোকে জনপ্রতিনিধিত্বশীল পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য জেলা পরিষদগুলির সৃষ্টি। এছাড়া জেলা পর্যায়ের বেশিরভাগ সরকারি সংস্থা জেলা পরিষদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। জিওবি-ইউনিসেফ পরিচালিত পাড়াকেন্দ্রের সাথে এসব সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলির সম্পৃক্ততা থাকায় এসব পাড়াকেন্দ্র পরিচালনায় প্রশাসনিকভাবে পরিষদের আরও অধিকতর অংশগ্রহণ প্রয়োজন। তিনি এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ইউনিসেফ কান্ট্রি রিপ্রিজেন্টিটিভ মিঃ তোমু হুজুমির প্রতি অনুরোধ জানান। সাক্ষাৎকালে ইউনিসেফের চিফ অব ফিল্ড অফিস চট্টগ্রাম মিজ মাধুরী ব্যানার্জি, প্রোগ্রাম অফিসার মং ইয়াং, নিউট্রিশন অফিসার উবাসুই চৌধুরী, প্লানিং এন্ড মনিটরিং অফিসার গাজিউল হাসান এবং ইউনিসেফ রাঙ্গামাটি অফিস এর ইলা চৌধুরী উপস্থিত ছিলেন।

 

এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সামগ্রিক কর্মকান্ডের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ