• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

কেপিএম সিবিএ’র সংবাদ সম্মেলন
কেপিএমে গ্যাসের পূর্ণ সংযোগ দিয়ে কাগজ উৎপাদন সচল করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2019   Thursday

দেশের একমাত্র রাষ্ট্রায়াত্ব কাগজ কল রাঙামাটি কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিল-কেপিএমে গ্যাসের পূর্ণ সংযোগ দিয়ে কাগজ উৎপাদন সচল করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ সিবিএ’র নেতৃবৃন্দ।

 

বৃহস্পতিবার কেপিএম সিবিএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেপিএমকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন লিঃ (কেজিডিএল) গ্যাস সংযোগ বিছিন্ন করে দেয়ায় কেপিএমে বিভিন্ন মন্ত্রণালয়, এনটিসিবি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সরকারী প্রতিষ্টানের যে ৩ হাজার টন কাগজের চাহিদা রয়েছে তা বেসরকারী কাগজ কলগুলোতে চলে যাওয়ার আশংকা রয়েছে।

 

ষড়যন্ত্রমূলক ভাবে সরকারী কাগজ কল কেপিএমের উৎপাদন বন্ধ রেখে বেসরকারী ৮০টি কাগজ কলকে সুবিধা পাইয়ে দিতে সংবাদ সম্মেলনে আশংকা ব্যক্ত করা হয়।

সংবাদ সম্মেলনে কেপিএম সিবিএ’র সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসের, যুগ্ন সম্পাদক আনিসুর রহমান ও অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল পাশা বক্তব্য রাখেন।

 

সিবিএ’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু বলেন, কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন লিঃ কোন রকম নোটিশ ছাড়াই গেল ৩ আগষ্ট থেকে আকষ্মিক ভাবে কেপিএম এর গ্যাস সংযোগ বিছিন্ন করে দেয়। এতে গেল ২০ দিন ধরে কারখানার কাগজ উৎপাদন বন্ধ হওয়ার পাশপাশি কেপিএম কমপ্লেক্সে পানি, বিদ্যুৎ গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে শ্রমিক কর্মচারীদের জীবন দূর্বিসহ হয়ে উঠেছে।

 

কেপিএমে দ্রুত গ্যাসের পুর্ণসংযোগ দিয়ে কাগজ উৎপাদনের ব্যবস্থা করা না হলে কেপিএম শ্রমিক কর্মচারীরা বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারী দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ