• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

শ্রেনি কক্ষে ঢুকে শিক্ষককে মারধরের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2019   Monday

রাঙামাটিতে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ঢুকে বখাটে কর্তৃক শিক্ষককে মারধর ও প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।


প্রসঙ্গত উল্লেখ্য, মডেল কেজি স্কুলের অস্টম শ্রেণির ইংরেজি ক্লাসে পড়া না পারার কারণে ওই শিক্ষক ক্লাসের সকল ছাত্রছাত্রীকে মৃদু শাসন করে। এর রেশ ধরে ওই যুবকেরা খবর পেয়ে তার উপর হামলা চালায়। মারধরের ঘটনার অভিভাবক ও শিক্ষকরা মীমাংসায় বসলে আলোচনার এক পর্যায়ে ওই ছাত্রীর মা সবার সামনেই মেয়েটিকে থাপ্পড় মারে। এ সময় ছাত্রীটি অপমানিত বোধ করে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এসময় সখানে উপস্থিত তার বাবা-মা ও শিক্ষকরা ছাত্রিটিকে হাসপাতালে নিয়ে যায়। সে বর্তমানে সুস্থ রয়েছে।


রাঙামাটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্যে দেন, রাঙামাটি মডেল কেজি স্কুল এন্ড কলেজের শিক্ষক উত্তম কুমার দে, জামাল উদ্দিন, লিটন দে, ছাত্রী সালমা আক্তার ও অভিভাবকদের পক্ষে আইশা আক্তার প্রমুখ। মানবন্ধনে এলাকাবাসী, স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবক, শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।


বক্তারা বলেন, রাঙামাটি মডেল কেজি স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক আতাউর রহমানকে গেল মঙ্গলবার ক্লাস চলাকালীন সময় শ্রেণিকক্ষে ঢুকে মারধর করে মারাত্মক জখম করে একদল বখাটে। এসময় তার চোখসহ সারা শরীর জখমসহ শিক্ষকের কাপড় চোপড় ছিঁড়ে লাঞ্ছিত করা হয়। আহত শিক্ষক এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মানববন্ধন থেকে অবিলম্বে আতাউর স্যারের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ