• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

তিন মাস বন্ধ থাকার পর
প্রথম দিনে কাপ্তাই হ্রদে মাছ আহরণ ১২০ মেঃটন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2019   Thursday
no

no

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর প্রথম দিনে ১২০ মেঃটন মাছ অহরনের করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে রাজস্ব আয় হয়েছে প্রায় ২০ লাখ টাকা।


জানা গেছে, তিন মাস হ্রদে মাছ শিকার বন্ধ থাকার পর বৃস্পতিবার প্রথম দিনে হ্রদ থেকে প্রায় ১২০ মেঃটন মাছ জেলেরা আহরণ করেছে। এর মধ্যে রুই জাতীয় মাছসহ কেচকি,চাপিলা মাছের বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ৩৮ লাখ টাকা। যার মধ্যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটির রাজস্ব আয় হয়েছে প্রায় ২০লাখ টাকা। গত বছর প্রায় ১০ হাজার মেঃটন মাছ আহরণ করা হয়। এতে টাকার পরিমাণ ছিল ১২ কোটি টাকা। শুধু সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় কোটি টাকা। 

 

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটির উপ-ব্যবস্থাপক(বিপনন) মোঃ জাদিদুল ইসলাম বলেন, কাপ্তাই হ্রদে রুই প্রজাতির মা মাছের প্রাকৃতিক প্রজনন ও হ্রদে মাছের পোনার বৃদ্ধির লক্ষ্যে গেল ১ লা মে থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ নিষিদ্ধ করেছিল জেলা প্রশাসন। তিন মাস বন্ধ থাকার পর বুধবার মধ্যরাত থেকে তা প্রত্যাহার করা হয়েছে। হ্রদে মৎস্য আহরনে প্রথম দিনে গতকাল ১২০ মেঃটন মাছ উৎপাদিত হয়েছে। এতে টাকার পরিমাণ প্রায় এক কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাজস্ব আয় হয়েছে প্রায় ২০ লাখ টাকা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ