• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

দুর্গম দুমদুম্যা ইউনিয়নের ৪টি গ্রামে ম্যলেরিয়া প্রকোপ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2019   Sunday

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সীমান্তবর্তী দুর্গম দুমদুম্যা ইউনিয়নের ৪টি গ্রামে ম্যলেরিয়া প্রকোপ দেখা দিয়েছে। এ পর্ষন্ত সেখানে কমপক্ষে ১৫৮ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। গেল ৬মাসে দশ উপজেলায় ১হাজার ২২২জনের রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু পাওয়া গেছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। 


জানা গেছে, জেলার দুর্গম সীমান্তবর্তী দুমদুম্যা ইউনিয়নে চারটি গ্রামে টানা বর্ষনের আগে ও পরে ম্যালেরিয়ার প্রকোপ দেয়। গ্রামগুলো হল চাম্পাই ছড়া, বড় হরিণা, বগাখালি ও দুমদুম্য। তবে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ও ব্র্যাক থেকে তিনটি মেডিকেল টিম গিয়ে চিকিৎসা দিচ্ছেন। বর্তমানে দুটি টিম সেখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। দুর্গমতার কারণে আক্রান্তের সঠিক তথ্য পাওয়া না গেলেও কমপক্ষে ১৫৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে । তবে উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কার্যালয়ের দাবী সেখানকার ম্যালেরিয়া নিয়ন্ত্রণে এসেছে।


জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়,গেল ৬মাসে দশ উপজেলায় ১হাজার ২২২জনের রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে গত জুন মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৬১জন। শুধু জুরাছড়ি উপজেলায় ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছেন ২০৪ জন।


দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রঞ্জন চাকমা জানান, তার ইউনিয়নের ৪টি ওয়ার্ডে ম্যালেরিয়া রোগের আক্রান্ত হয়েছে।  ব্র্যাকের কর্মীরা সেখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। বতমানে এ রোগের নিয়ন্ত্রণে এসেছে।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিভাস খীসা জানান, দুর্গম দুমদুম্যা ইউনিয়নে লোকজনের ম্যালেরিয়া অক্রান্ত হওয়ার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে ও ব্র্যাকের সাথে সমন্বয় করে তিনটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। এর মধ্যে দুটি মেডিকেল টিম নিয়মিত সেখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ