• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

বাঘাইছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2019   Thursday

রাঙামাটিতে টানা পাঁচ দিনের ভারী বর্ষনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে বাঘাইছড়িতে  নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শতাধিক গ্রাম ও দশ শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। উপজেলা প্রশাসনের বিভিন্ন  আশ্রয় কেন্দ্রে প্রায় ২৫০ পরিবার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

 

জানা গেছে, ভারী বর্ষনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে কাচলং নদী বৃদ্ধিতে বাঘাইছড়ি উপজেলায়  নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৮ টি ইউনিয়নের শতাধিক  গ্রাম ও ১০টি শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। এছাড়া উপজেলার অভ্যন্তরীন সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উপজেলা প্রসাশনের পক্ষ থেকে খোলা হয়েছে ২৪টি আশ্রয় কেন্দ্র।  এসব আশ্রয় কেন্দ্রে ইতোমধ্যে ২৫০ পরিবার আশ্রয়  নিয়েছেন। এছাড়া পানি বন্দি রয়েছেন তিন হাজার মানুষ। তবে  উপজেলা প্রসাশনের পক্ষ থেকে দুর্গতদের মাঝে শুকনো খাবার, চাউল ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। বৃষ্টিপাত বন্ধ না হলে বন্যা পরিস্থিতি আরো অবনতিসহ পাহাড় ধসের আশংকা করছে  উপজেলা প্রশাসন। স্থানীয়দের সচেতন করতে উপজেলায় মাইকিং করা হচ্ছে।  বাঘাইছড়িতে গোদামজাত অবস্থায়  অবহেলায় প্রায় পাঁচ লক্ষ টাকার ত্রাণ সামগ্রি মেয়াদউত্তীর্ন হয়ে নষ্ট হয়ে গেছে। তাই  ঠিক সময়ে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণে বিল্ববিত হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু জানান, উপজেলার ২৪টি আশ্রয় কেন্দ্রে ২৫০টি পরিবারকে শুকনা খাবার, চাউল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন থেকে বরাদ্দ আসলে আরো ত্রাণ বিতরণ করা হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

 

 

ads
ads
আর্কাইভ