• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

ঢাকা ঘোষণা’র মাধ্যমে শেষ হল ৪র্থ জাতীয় আদিবাসী নারী সন্মেলন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2018   Sunday

আদিবাসী নারীদের অধিকার অর্জনে বিভিন্ন কর্মপরিকল্পনা ও সুপারিশসহ ‘ঢাকা ঘোষণা’র মাধ্যমে শেষ হলো আদিবাসী নারী নেটওয়ার্কের দুদিনব্যাপী ৪র্থ জাতীয় আদিবাসী নারী সন্মেলন। সন্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল ও সংগঠন থেকে আদিবাসী নারী নেতা কর্মীরা অংশগ্রহন করেছেন।

 

সন্মেলনের ২য় দিনে আদিবাসী নারী নেটওয়ার্ক তাদের আগামী কর্মপরিকল্পনা ঘোষণা করেন। যেখানে আদিবাসী নারীদের উপর চলমান পারিবারিক, সামাজিক, সাম্প্রদায়িক ও রাষ্ট্রীয় বৈষম্য, বঞ্চনা ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম পরিচালনা, দেশের বিভিন্ন আন্দোলনরত নারী সংগঠন, কর্মী সংগঠকদের সাথে ঐক্য ও সংহতি জোরদার করা, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে আদিবাসী নারীর অংশগ্রহন ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সমতাভিত্তিক আদিবাসী সমাজ গঠনে সংগ্রাম, একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করাসহ নানান কর্মসূচি গ্রহন করা হয়।

 

এছাড়া সন্মেলনে উপস্থিত সকল নারীদের সন্মতিতে সরকারের কাছে বিভিন্ন সুপারিশও করা হয়। যার মধ্যে জাতীয় ও স্থানীয় সরকার পরিষদগুলোতে আদিবাসী নারীর জন্য আসন সংরক্ষন, সরকারি চাকরিতে ৫% বহাল ও নারীদের জন্য কর্মসংস্থান তৈরি করা, নারীদের উপর সহিংসতাকারীদের বিচার, সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন ও পার্বত্য চুক্তি বাস্তবায়ন সহ সংবিধানে আদিবাসীদের স্বীকৃতির সুপারিশ রয়েছে।

 

৪র্থ এই জাতীয় আদিবাসী নারী সন্মেলনের শেষ দিনের প্রথম পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড.আইনুন নাহার, আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য সুলেখা ম্রং, নেটওয়ার্কের সদস্য চন্দ্রা ত্রিপুরা, আদিবাসী নারী পরিষদের লিপি টুডু। দ্বিতীয় পর্বে কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা, আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, আদিবাসী নারী নেটওয়ার্কের আহ্বায়ক মিনু মারিয়া ম্রং প্রমূখ।

**(অাইপি নিউজ  বিডি থেকে সংগৃহীত)। **

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ