• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

কাপ্তাইয়ে তিন দিনে রাম পাহাড় বনাঞ্চল থেকে কয়েক লাখ টাকার গাছ পাচারের অভিযোগ

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2018   Sunday

কাপ্তাই বন রেঞ্জের আওতাধীন রামপাহাড় বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে তিনদিনে কয়েক লাখ টাকার মুল্যবান সেগুন গাছ পাচার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।  শনিবার খবর পেয়ে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ঘটনাস্থলে পৌছালেও মাত্র তিনটি গাছ উদ্ধার করতে সক্ষম হয়। অবশিষ্ট মূল্যবান গাছ রাতের অন্ধকারে নদীপথে পাচার হয়ে গেছে।

 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিপাতের সুযোগে সংঘবদ্ধ পাচারকারীরা গত ১০-১২ অক্টোবর পর্যন্ত তিনদিনে রাম পাহাড় সংরক্ষিত বনাঞ্চলের ২৭ ও ২৮নং দাগের পুরাতন মুল্যবান সেগুন গাছ পাচার করে। পাচারকারীরা এ বাগান থেকে ৯/১০টি সেগুন গাছ কর্তন করে পার্শ্বস্থ কর্ণফুলী নদী পথে পাচার করে নেয়। মূল্যবান গাছ পাচার করা হলেও রহস্যজনক কারনে বিট ও রেঞ্জের সংশ্লিষ্ট কারোও নজরে বিষয়টি ধরা পড়েনি। সূত্র আরো জানায়, গাছ পাচারের বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে জানতে পেরে গত শনিবার সহকারী বন সংরক্ষক, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজ সহ বন কর্মচারীগণ ঘটনাস্থলে ছুটে যান। তবে তারা খবর পাওয়ার আগেই সিংহভাগ গাছ পাচার হয়ে গেছে। পাচার হওয়া গাছের আনুমানিক মূল্য ১০-১২ লাখ টাকা বলে সূত্রের দাবী। এ ব্যাপারে গত শনিবার রাতে মূঠোফোনে যোগাযোগ করা হলে রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজ জানান, ২৭নং দাগের ২টি ও ২৮নং দাগের ১টি গাছ তারা জব্দ করতে সক্ষম হয়েছেন। পাচারকারীরা তেমন গাছ পাচার করতে পারেনি বলে তিনি জানান।

 

এদিকে দীর্ঘদিন ধরে রামপাহাড় বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে লাখ লাখ টাকার সেগুন গাছ পাচার হয়ে আসছে। এক শ্রেণির বন কর্মকর্তা ও কর্মচারীর যোগসাযোসের কারনে পাচার অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ১৯৯৯ সালে সৃজনকৃত ১৫০ একর নতুন সেগুন বাগানের ৩/৪ ফুট বেড়ের প্রায় ৫০ হাজার গাছ উজাড় হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যা সরেজমিনে নিরপেক্ষ তদন্ত করা হলে এর যথেষ্ট প্রমাণ পাওয়া যাবে বলে অপর একটি সূত্র জানায়। উল্লেখ্য, বন সম্পদ পাচার কাজে জড়িত থাকার অপরাধে গত ৯এপ্রিল ২০১৮ তারিখ কাপ্তাই বনরেঞ্জের আওতাধীন রাম পাহাড় বিটের ৫ কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এরা হলো বিট কর্মকর্তা ফরেষ্টার নির্মল, ফরেষ্ট গার্ড মামুন, দেলোয়ার, জাহাঙ্গীর ও এমএলএসএস সুজিত বড়–য়া।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ