• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

সেবার মান উন্নয়নে রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সনাকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2018   Tuesday

স্বাস্থ্য সেবার মান উন্নয়নে রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির(সনাক) মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক রাঙামাটি কমিটির সভাপতি অমলেন্দু হাওলাদার। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, স্বাস্থ্য অধিদপ্তরের রাঙামাটি জেনারেল হাসপাতাল সংযুক্তি উপ-পরিচালক ডা: মফিজউদ্দিন আহমদ, ডেপুটি সিভিল সার্জন ডা নীহার নন্দি, সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক নিরূপা দেওয়ানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, সনাক, স্বজন ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরা।সভা সঞ্চালনা করেন টিআইবি’র রাঙামাটির এরিয়া ম্যানেজার মো: আরিফ হোসেন।


সভায় হাসপাতালের রোগীদের রেফার করা, কর্মকর্তা ও কর্মচারীদের ডিউটি রোস্টার হেল্প ডেস্কের পাশে উন্মুক্ত রাখা, বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির জন্য অভিযোগ রেজিস্টার রাখা, প্রয়োজনীয় ডাক্তার প্রাপ্তির ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করা, প্রতিটি ওয়ার্ডে খাদ্য তালিকা উন্মুক্ত করা, অভ্যন্তরীন মিটিং এজেন্ডায় জেন্ডার বিষয় অন্তর্ভূক্ত করা, চিকিৎশকদের নিয়মিত আইডি কার্ড পরিধান করা, হাসপাতালের ওয়েব সাইট হালনাগাদ করা ইত্যাদি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।


সভায় সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক মিজ নিরূপা দেওয়ান বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালে বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সেবাদানের ক্ষেত্রে হাসপাতালটিতে পূর্বের তুলনায় দৃশ্যমান উন্নত হয়েছে। সনাক রাঙামাটিতে স্বাস্থ্য ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।


সিভিল সার্জনডাঃ শহীদ তালুকদার তারবক্তব্যে বলেন সনাক-টিআইবি এর বিভিন্ন কার্যক্রম ও সহযোগিতার মাধ্যমে হাসপাতালের সেবার মান বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, হাসপাতালে ব্যবহৃত ইসিজি মেশিন, আল্ট্রাস্নোগ্রাফ মেশিনসহ অন্যান্য মেশিন ব্যবহারের কার্যকারিতা আগের থেকে অনেকগুন বেড়েছে।

 

তিনি আরও বলেন স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ক্ষেত্রে সনাকের মাধ্যমে উত্থাপিত যে সমস্ত বিষয় সভায় আলোচনা হয়েছে সেগুলো সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বাস্তবায়িত হলে সেবার মান আরও বৃদ্ধি পাবে।


সভাপতির সমাপনী বক্তব্যে সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন সনাক অ্যাডভোকেসির মাধ্যমে বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উত্থাপন করে সহযোগিতা করে থাকে। তিনি আরও বলেন রাঙামাটির স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সবার সম্মিলিত উদ্যেগ প্রয়োজন এবং সকলের সহযোগিতায় স্বাস্থ্য সেবারমান বৃদ্ধি পাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ