• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

দেশে সম্ভাব্য রাসায়নিক জঙ্গি হামলা মোকাবিলায় প্রস্তুত খাগড়াছড়ির হাসপাতাল

রূপায়ন তালুকদার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2018   Monday

বাংলাদেশে সম্ভাব্য রাসায়নিক জঙ্গী হামলার ব্যাপারে প্রস্তুতি নিয়েছে খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ। এ ধরণের ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে চিকিৎসা সেবা দিতে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের প্রস্তুতি রয়েছে। ইতিপূর্বে সিভিল সার্জনকে আহবায়ক ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসককে সদস্য সচিব করে একটি কমিটিও গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়।

 

গেল ২৬ আগষ্ট সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সকল বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং জেলা সদর হাসপাতালের উপ-পরিচালক বা তত্তাবধায়ক কাম সিভিল সার্জনদের সতর্ক করে দেয়া হয়।

 

একই সাথে সম্ভাব্য হামলায় যদি কোন ব্যাক্তি হতাহত হয়, তাদের চিকিৎসা নিশ্চিত করতে একটি বিশেষ চিকিৎসা ব্যবস্থাপনা কমিটি গঠন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ঔষধ মজুদ রাখা, এম্বুলেন্স সচল রাখা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা এবং চিকিৎসক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা রাখার পরামর্শ দেয়া হয়।

 

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গেল ৩ মে একটি গোপনীয় চিঠিতে উপরোক্ত সুপারিশ করা হয়। সেই অনুযায়ী সক্ষমতা অর্জনে খাগড়াছড়িতেও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে। অতিসম্প্রতি প্রস্তুতিমূলক সভা করে প্রয়োজনীয় সতর্ককতামূলক ব্যবস্থা নিয়েছে সিভিল সার্জন কার্যালয় ও খাগড়াছড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

 

এ বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমদ খান জানান, বিষয়টিতে আইন শৃংখলাবাহিনী সজাগ ও সতর্ক রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ