• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

গিরিদর্পণ সম্পাদক মকছুদ আহমেদ সুস্থ হয়ে বাড়ী ফিরলেন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2018   Monday

পার্বত্যাঞ্চলের চারণ সাংবাদিক সংবাদপত্রের প্রথিকৃত দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ সবার দোয়ায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

উল্লেখ্য, গেল বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাস ভবনে দ্বিতীয় বারের মতো হার্ট স্ট্রোক করে মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় ও নাকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরের দিন তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।


রোববার চিকিৎসা শেষে দুপুরের রাঙামাটিস্থ তার নিজ বাড়ীতে ফিরেছেন। অসুস্থ অবস্থায় তার জন্য দোয়া করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এ কে এম মকছুদ আহমেদ বলেন, আমার অসুস্থের কথা শুনে অনেকেই আমার রোগমুক্তির কামনায় মসজিদে মসজিদে দোয়া করেছেন অনেকেই নামাজ পড়তে গিয়ে আমার জন্য সুস্থতা কামনায় সৃষ্টকর্তার নিকট দোয়া চেয়েছেন এবং বিভিন্ন পত্র-পত্রিকা ও গণমাধ্যমে আমার অসুস্থতার সংবাদ প্রকাশ করেছেন। অনেকেই আবার আমার অসুস্থতার কথা শুনে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ছুটে গেছেন এবং আত্মীয়-স্বজন ও বিভিন্ন সংগঠন আমার খোঁজ খবর নিয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

তিনি আরো জানান, চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তির হওয়ার সাথে সাথে ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকগণ আমার দ্রুত রোগ মুক্তির জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সার্বক্ষণিক আমার খোঁজ খবর রেখেছেন এবং হাসপাতালের নার্স ও বয় আমার সুস্থতার জন্য সেবা করে গেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআ

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ