• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

গ্রীনহীলের জেন্ডার সমতা উপর প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2018   Sunday

রাঙামাটিতে বেসরকারী উন্নয়ন সংস্থার উদ্যোগে চার দিন ব্যাপী হেডম্যান, কার্বারী, ও যুব নেতাদে নিয়ে জেন্ডারসমতা এবং জেন্ডারবান্ধব বিচার পদ্ধতি ও রির্পোটিং প্রশিক্ষণ কর্মশালা রোববার সমাপ্ত হয়েছে।


চার দিন ব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন নারী নেত্রী, নারী ও মানবাধিকার কর্মী, জেন্ডার এক্রপার্ট ও হিমাওয়ান্তির নির্বাহী পরিচালক টুকু তালুকদার ও নারী নেত্রী ও মানবাধিকার কর্মী রাঙাবী তঞ্চঙ্গ্যা।


প্রশিক্ষণ শেষে অংশগ্রহকারীরা বলেন,এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করে অনেক বিষয় শিখতে পেরেছি। বিশেষ করে আইনি বিষয় জানতে পেরেছি, গ্রাম পর্যায়ে সালিশ-বিচার, বিচারের পদ্ধতি বা প্রয়োজনীয় বিষয়গুলো শিখেছি। তাছাড়া, পুরুষদের পাশাপাশি নারীদের অংশ গ্রহনের প্রয়োজনীয়তা গুরুত্বপুর্ণ উপলদ্ধি করছি। সম্মিলিত উদ্যেগ বা সংশ্লিষ্ট সকল পর্যায় ষ্টেকহোল্ডারগণ অংশ গ্রহণ নিশ্চিত করা হলেই তবে সমাজে নারী প্রতি সহিংসতার ঘটনাগুলো সুষ্ঠ, ন্যায্য বিচার পাওয়া যাবে।


রাঙামাটি সদর উপজেলা ও কাউখালী উপজেলার ২ উপজেলার অধীনে ৬টি মৌজা তথা, ১০৯ নং সাপছড়ি, ৯৯ নং ঘাগড়া, ১০৪ নং ঝগড়াবিল, ১১১নং কুতুকছড়ি, ১০৩নং বাকছড়ি ও ১১০ নং শুকুরছড়ি মৌজা,ইত্যাদি মোট ৫০ জন হেডম্যান-কর্বারী ওযুব নেতা অংশ গ্রহণ করেন,তাদের মধ্যে মোট ৮ জন নারী কার্বারী অংশ নেন।


উল্লেখ্য, প্রশিক্ষণে জেন্ডার ও নারী অধিকার, ঐতিবাহী শাসন ব্যবস্থা: পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা, কার্যকর শালিশ কি? কার্যকর সালিশে নারী অংশগ্রহণ প্রয়োজনীয়তা ও কার্যকর বা আদর্শ সালিশের রিপোর্টিং,ডকুমেন্টেশন প্রক্রিয়া ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ আয়োজন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ