• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে ইব্রাহিম মনিরের দায়িত্ব গ্রহন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2018   Tuesday

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি পদে দায়িত্ব গ্রহন করেছেন সংগঠনটির কেন্দ্রীয় প এ্যাডভোকেট ইব্রাহিম মনির।

 

পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো:খলিলুর রহমান(খলিল) এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় একথা জানানো হয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, গেল ৮ জুলাই ঢাকার তোপখানা রোডের জাতীয় শিশুকল্যাণ পরিষদের কনফারেন্স হলে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মো:আবদুল হামিদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আলকাছ আল মামুন ভূঁইয়া।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য নাগরিক পরিষদের মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, পার্বত্য নাগরিক পরিষদের সিনিয়র যুগ্ন মহাসচিব শেখ আহাম্মদ রাজু,উপস্থিত সাবেক কেন্দ্রীয় নেতা মো:হাবিবুর রহমান,পার্বত্য নাগরিক পরিষদের অর্থ সম্পাদক ও উপদেষ্টা মোঃ কামাল হোসেন ভূইয়া, প্রচার সম্পাদক অধ্যাপক আরিফ বিল¬াহ,পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলা সভাপতি মোঃ আতিকুর রহমান,পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো:খলিলুর রহমান, পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সমন্বয়ক ঈসমাঈল নবী শাওন,পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও উপদেষ্টা মো: মমিনুল ইসলাম, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের বিদায়ী কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সারওয়ার জাহান খান,পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি প্রকৌশলী লোকমান হোসেন ,ইব্রাহিম খলিলুর রহমান অপি,আলামিন, রোবেল প্রমূখ।

 

অনুষ্ঠান শেষে আগামী ১ বছরের জন্য পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন ইব্রাহিম মনির। এছাড়া বিদায়ী কেন্দ্রীয় সভাপতি আঃ মজিদের মেয়াদকাল শেষ হয়ে যাওয়ায় তাকে এবং ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহ সভাপতি মো:সারোয়ার জাহান খানকে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা করা হয়। নব নির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের প্রতিষ্ঠাতা ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আলকাছ আল মামুন ভূইয়া।


প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আলকাছ আল মামুন ভূঁইয়া বলেন, পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ কোন রাজনৈতিক দলের লেজুর নয়,এটি অধিকার আদায়ের আন্দোলন,এটি সম-অধিকার বা সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলন,বৈষম্যহীন পার্বত্য কোটা আদায়ের আন্দোলন। পার্বত্য চট্টগ্রামের অখন্ডতা রক্ষায়, দেশমাতৃকার স্বাধীনতা স্বার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে দল মত নির্বিশেষে সকল ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করে উক্ত দাবী আদায়ে সফল নেতৃত্ব গড়ে তুলতে নতুন সভাপতির প্রতি আহব্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ