• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বিলাইছড়িতে বোরো মৌসুমের ধান ভালো না হওয়ায় কৃষকরা হতাশ

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2018   Friday

বিলাইছড়িতে বোরো মৌসুমের ধান কাটা শুরু ফসল ভালো না হওয়ায় হতাশ কৃষকরা রাঙামাটির বিলাইছড়ি উপজেলাতে বোরো মৌসুমের ধান কাটা শুরু করেছে কৃষকরা। ব্লাস্ট রোগের কারণে ফসল ভালো না হওয়ায় হতাশ এখানকার কৃষকরা।


জানা যায়, বিলাইছড়ি উপজেলার সব ধান চাষের জমিই জলে ভাসা জমি। তাই বছরে শুধু বোরো মৌসুমতাই এখানে চাষ করা হয়ে থাকে। এই বছর কাপ্তাই হ্রদের পানি একটু দেরিতে কমার কারণে ধান রোপন করতেও দেরি হয়েছে এখানকার কৃষকদের। তাই একটু দেরিতে ধান পাকা শুরু হয়েছে।


কৃষি বিভাগের তথ্য মতে, এই বছর বিলাইছড়ি উপজেলায় মোট ২৭০ হেক্টর জমিতে বোরো মৌসুমে ধান চাষ করা হয়েছে। এর মধ্যে উফসী ফসল ২০২ হেক্টর এবং হাইব্রীড ৬৮ হেক্টর ।


সরেজমিনে গিয়ে দেখা গেছে কৃষকের মুখে হাসি থাকার পরিবর্তে হতাশের চিত্র ফুটে উঠেছে। কারণ ব্লাস্ট রোগের কারণে প্রায় সবার জমিতেই মরা ধানের শীষ দেখা গেছে। তার উপর পরপর কাল বৈশাখীর ঝড়ে কাঁচা এবং পাকা ধানগুলো হেলে পড়েছে। তাই কৃষকদের মুখে পাকা ধান কাটার আনন্দটা হতাশায় মলিন হয়ে গেছে।


১ নং বিলাইছড়ি ইউনিয়নের ধুপ্যাচর গ্রামের কৃষক চিত্তিসোনা চাকমার সাথে ধান কাটার সময় কথা হলে তিনি জানান, এই বছর তিনি অন্যের ১২০ শতক মত জমিতে বর্গা নিয়ে ধান চাষ করেছেন। কিন্তু দেখেন একদিকে মরা ধানের শীষ এবং অন্যদিকে উপর্যুপরি কাল বৈশাখী ঝড়ে পাকা এবং কাঁচা ধানগুলো কেমনে হেলে পড়ে আছে। আগে থেকে কীটনাশক প্রয়োগ করা হয়েছে কিনা? প্রশ্নের উত্তরে তিনি জানান কীটনাশক প্রয়োগ করেছি কিন্তু কোন লাভ হয়নি।


একই গ্রামের সরকারি চাকুরিজীবী বসন্ত কুমার চাকমার সাথে জমিতে কীটনাশক প্রয়োগের সময় দেখা হলে তিনি জানান, তিনি তার নিজের প্রায় ৩২০ শতকের মত জমিতে ধান চাষ করেছেন। তার ধানগাছগুলোর কেবল শীষ বের হয়েছে। তার ধান গাছ গুলোতেও মাঝে মাঝে মরা শীষ এবং হেলে পরার দৃশ্য দেখা গেছে। তাই তিনি আগে থেকে কৃষি বিভাগের পরামর্শে ব্রিফার ৫জি, মিপসিন ও এমিস্টার টপ কীটনাশক ব্যবহার করতেছেন। তিনিও এই বছর ফসল নিয়ে চিন্তায় আছেন।


একি ইউনিয়নের দীঘলছড়ি গ্রামের বাসিন্দা রুপা তঞ্চঙ্গ্যার সাথে ধান কাটার সময় সরেজমিনে কথা হলে তিনি বলেন, তিনি ৮০ শতক জমিতে ধান চাষ করেছেন। কিন্তু ব্লাস্ট রোগের কারণে তিনিও হতাশার কথা জানালেন। তিনি আরো বলেন হঠাৎ করে এই রোগ দেখা দেয় তাই কীটনাশক প্রয়োগ করেও কোন লাভ পাওয়া যায় না।


এ বিষয়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনুময় চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্লাস্ট রোগটি এখন সারা বাংলাদেশে দেখা যাচ্ছে। তাৎক্ষনিকভাবে রোগটি একবার দেখা দিলে পরে কীটনাশক দিলেও কোন কাজ হয়না। তাই আমরা প্রতিরোধ হিসেবে বিভিন্ন ছত্রাকনাশক ও কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছি। কোন কোন কৃষক কিছুটা হলেও উপকার পাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ