• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    
 
ads

নৃত্যাঙ্গনে আলো ছড়াতে চায় নৃত্য শিল্পী প্রিয়ন্তী

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2018   Monday

নাচের প্রতি টানটা ছোটকাল থেকেই। নাচটাতেই স্বস্তি, শান্তি খুঁজে পায় সে। নাচকে জড়িয়ে নিয়েছেন নিজের জীবনের আষ্টেপৃষ্টে। এ নাচই ভবিষ্যত পথচলার জন্য প্রিয়ন্তী ধর পিংকিকে অনেক সুখকর প্রাপ্তি এনে দিয়েছে ইতোমধ্যে।

 

পার্বত্যাঞ্চলের পাশাপাশি বাংলাদেশের নৃত্যাঙ্গনে আলো ছড়াতে চায় পিংকি। এসব প্রাপ্তিকে পথচলার পুজিঁ হিসেবে নিজের প্রতিভাকে জানান দিতে চায় সকলের সামনে। পিংকি জানে, তার একাগ্রতা, ইচ্ছাশক্তি অবশ্যই একদিন সাফল্য ছড়াবে পার্বত্য জেলাসহ দেশের আনাচে-কানাচে। পিংকি তাই প্রতীক্ষার প্রহর গুনছে সে মাহেন্দ্রক্ষনের, সে প্লাটফর্মের। পিংকি আশাবাদী, সকলের হাত ধরে, সে একদিন সফল হবেই।

 

প্রিয়ন্তী ধর পিংকি একজন উদীয়মান প্রতিভাবান নৃত্য শিল্পী। পিংকি কাপ্তাইয়ের বাংলাদেশ নৌ বাহিনী স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী। তার বাড়ি কাপ্তাই বিদ্যুৎ প্রজেক্টর ফুল বাগান এলাকায়। পিংকি দুই বোনের মধ্যে ছোট।বড় বোন প্রিয়াংকা ধর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। বাবা প্রিয়তোষ ধর পিন্টু পেশায় ব্যবসায়ী। নাচের সাথে পিংকির সখ্যতা ও হাতেখড়ি সাড়ে তিন বছর বয়স থেকে। বিশিষ্ট নৃত্য শিল্পী সঙ্গীতা দত্ত এ্যানীর কাছ থেকে প্রথমে, পরবর্তীতে নৃত্য শিক্ষক মো: মহিউদ্দিন এর কাছ থেকে তালিম নিচ্ছেন। এ ছাড়াও নাচের উপর বিভিন্ন প্রশিক্ষনে অংশগ্রহন করেছেন। পিংকি জেলা এবং বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিজয়ী হয়েছেন। এছাড়া পিংকি ২০১২ সালে বাংলাদেশ ধ্রুব সাংস্কৃতিক পরিষদের পরীক্ষায় লোকনৃত্যে প্রথম, ২০১৭ সালে সাধারন নৃত্য বিভাগে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা দ্বিতীয় স্থান,লোকনৃত্যে তৃতীয় স্থান অর্জন করেন।

 

প্রিয়ন্তী ধর পিংকির মা ক্ষিমা ধর বলেন,তার মেয়ে পিংকি খুব ছোটাবেলা থেকে তার নাচের প্রতি আগ্রহ। সে পড়া লোখার পাশাপাশি নাচ শিখছে। তার বিশ্বাস নাচ দিয়েই একদিন সে সাফল্য কুড়িয়ে আনবে। তবে আমরা থাকি গ্রাম্য এলাকায় সেখানে জেলা এবং উপজেলায় নাচের প্রতিযোগিতা বা অনেক অনুষ্ঠান হলেও খবর পায় না যোগাযোগ ব্যবস্থার কারনে।


পিংকির বাবা প্রিয়তোষ ধর পিন্টু বলেন, পিংকি পড়ালেখার পাশাপাশি নাচটাকে খুবই গুরুত্ব দেয়। সকলের কাছে আর্শীবাদ প্রার্থী সে ভষ্যিতে যাতে অনেক দুর এগিয়ে যেতে পারে। তিনি আরো বলেন,সে ২০১৫সাল থেকে স্কাউটের সাথে জড়িত ছিলভ। সে ২০১৬ সালের স্কাউট জাস্বুরীতেও অংশ গ্রহন করেছিল।


প্রিয়ন্তী ধর পিংকি বলেন, তিনি নাচকে মনে প্রাণে ভালোবাসেন এটাকে তিনি ভালভাবে রপ্ত করতে চান। তবে নাচের পাশাপাশি ভবিষ্যতে তিনি একজন চিকিৎসক হতে চান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ