• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

লামায় খেলতে গিয়ে ভ্যানসহ নদীতে পড়ে এক শিশুর মৃত্যু

Published: 02 Apr 2018   Monday

পানি টানার তিন চাকার ভ্যানে উঠে খেলতে গিয়ে ভ্যানসহ মাতামূহুরী নদীতে পড়ে প্রিয়ন্তী দাশ ছয় বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। এ সময় অপূর্ব কর্মকার নাসে ৫ বছরের অপর এক শিশু আহত হয়েছে।

 

সোমবার দুপুর ২ ঘটিকার সময় লামা পৌরসভার ৩নং ওয়ার্ডের ছোট নুনারবিল মার্মা পাড়ায় এ ঘটনা ঘটেছে।

 

নিহত প্রিয়ন্তী লামা পৌরসভার ছোট নুনারবিল পাড়ার তপন দাশের মেয়ে এবং আহত অপূর্ব কর্মকার একই এলাকার কালীশংকর কর্মকারের ছেলে। প্রিয়ন্তী দাশ নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী।

 

লামা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার সুভাস চন্দ্র বিশ্বাস জানান, সোমবার দুপুর ২ টার দিকে  মাথার বাম পাশ থেকে মগজ বেরুনো অবস্তায় প্রিয়ন্তী দাশকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথা থেকে মগজ বেরিয়ে যাওয়া প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়।

 

লামা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন বলেন, প্রিয়ন্তী দাশের বাবা একজন চা দোকানদার। নিজেদের দোকানের পানি টানার তিন চাকার একটি ভ্যানের উপর উঠে পাড়ার আরো কয়েকজন শিশুসহ প্রিয়ন্তী খেলা করতে গিয়ে হঠাৎ করে ভ্যানটিসহ মাতামূহুরী নদীতে পড়ে যায়। এ সময় বাঁশের কঞ্চি মাথায় ঢুকে প্রিয়ন্তীর মগজ বেরিয়ে যায়। চমেক হাসপাতালে নেয়া পথেই প্রিয়ন্তীর মৃত্যু হয়। এ সময় অপূর্ব কর্মকার নামের ৫ বছরের আরেক শিশু আহত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ