• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

রাঙামাটিতে উৎসব মূখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2018   Monday

উৎসব মূখর পরিবেশে সোমবার রাঙামাটিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পাঠ্য বই ও আদিবাসী শিশুদের মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি শহরের বনরুপা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আন্ষ্ঠুানিকভাবে শিশুদের পাঠ্য বই ও আদিবাসী শিশুদের মাতৃভাষার বই বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মনসুর আলী, বনরুপা সরকারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা তালুকদারসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

বনরুপা মডের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা তালুকদার জানান, চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্টীর ভাষায় রচিত বইগুলো আকর্ষণীয় হওয়ায় শিশুরা পড়ালেখায় অনেক আগ্রহী হয়ে উঠবে।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী  এ বছর এ জেলায় ৯৬৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ লাখ ১০ হাজার শিক্ষার্থীদের মাঝে জাতীয় পাঠ্য বই এবং প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেনীতে চাকমা,মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠী আদিবাসী শিশুদের মাঝে ২৫ হাজার ৬শ ৬৬টি নিজস্ব মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা জানান, প্রধানমন্ত্রীর আন্তরিকতায় গত বছর চাকমা,মারমা ও ত্রিপুরা ভাষায় প্রাক-প্রাথমিক শিশুদের নিজস্ব মাতৃভাষার বই দিতে পেরেছি। তবে এ বছর প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেনীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের বই তুলে দিতে পেরেছি। এছাড়া জেলার যেসব প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় পাঠদানের শিক্ষক অভাব রয়েছে সেসব বিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে জানুয়ারী ও ফেব্রুয়ারীর মধ্যে জেলা পরিষদের থেকে শিক্ষক নিয়োগ দেয়া হবে।

 

তিনি আরো জানান, মাতৃভাষায় প্রশিক্ষিত শিক্ষক না থাকায় গত বছর একটু সমস্যা হয়েছিল, তবে এ বছর তার সমস্যা হবে না। ইতোমধ্যে মাতৃভাষায় পাঠ্য বই পড়ানোর জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

অপরদিকে, জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে পাঠ্য বই বিতরণ উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক  মোহাম্মদ মানজারুল মান্নান। এসময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রাঙ্গামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং রাঙামাটি বনরুপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্ধোধন করেন।

 

রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য বই বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এসময় জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আলী রাঙামাটির সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাহেদ চৌধুরীসহ শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও গর্ভনিং বোর্ডের সভাপতি সদস্যরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ