• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

রাঙামাটিতে ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য চাষীদের নিয়ে সেমিনার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2016   Wednesday

প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বচ্ছল করার লক্ষ্যে বুধবার রাঙামাটিতে  লাভজনক মাছ চাষ ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে।

 

এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড, বাংলাদেশ এর উদ্যোগে এবং আদিব এন্টারপ্রাইজ, ও রাঙ্গুনিয়া ফিসারিজ-এর যৌথ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাঙামটি মৎস্য অধিদপ্তর প্রকল্প পরিচালক মো: আব্দুল হান্নান মিয়া।

 

বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি মৎস্য গবেষণা ইনস্টিটিউট’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: আবুল বাশার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব একেএম সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া ফিসারিজ এর স্বত্বাধিকারী প্রনব চৌধুরী।

 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড এর মৎস্য কর্মকর্তা মো: আনোয়ারুল হক। সেমিনারে জেলার বিভিন্ন এলাকার অর্ধশত ক্ষুদ্র মৎস্যচাষী অংশ নেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন,মানবদেহের মানসিক ও শারিরীক সুস্থতার জন্য আমিষের চাহিদা পূরণে নিরাপদ মাছের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মাছ চাষের মাধ্যমে কাপ্তাই লেকের জলাশয়ের সুষ্ঠু ব্যবহার ও ব্যবস্থাপনা করা গেলে স্থানীয় মানুষের আমিষের চাহিদা পুরনের পাশাপাশি দেশের মৎস্য উৎপাদনেও অগ্রনী ভূমিকা পালন করবে।

 

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত লাগশই প্রযুক্তি সরকারি ও বেসরকারি সহায়তায় মাঠ পর্যায়ে সম্প্রসারণ করার মাধ্যমেই বর্তমান সরকারের রূপকল্প ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ