• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে মাসব্যাপী তাঁত পাট ও হস্তশিল্প মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2015   Monday

সোমবার থেকে মাসব্যাপী রাঙামাটিতে ‘তাঁতবস্ত্র, পাটপণ্য ও হস্তশিল্প মেলা শুরু হয়েছে।

 

শহরের রাজবাড়ির জিমনেসিয়াম প্রাঙ্গণে রাঙামাটি উদ্যোক্তা উন্নয়ন পরিষদ আয়োজিত এ মেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) নাজমুল আহসান। এসময় অন্যান্যর মদ্যে উপস্থিত ছিলেন  রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা রহমান শম্পা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, জাতীয় নারী উদ্যোক্তা সংগঠনের সভাপতি ইকবাল মাহমুদ, রাঙামাটি উদ্যোক্তা পরিষদের সভাপতি শামীম হায়দার ও সাধারণ সম্পাদক বিপ্লব চাকমা।  উদ্ধোধন অনুষ্ঠান শেষে মেলার পরিদর্শন করেন প্রধান অতিথি। 

 

মেলা চলাকালে প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ক্ষুদ্র শিল্প উদ্যোক্তার উৎসাহিত করতে সহায়তামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেন, এ মেলা পিছিয়ে পড়া পার্বত্য রাঙামাটি অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নসহ আত্মনির্ভরশীলতা অর্জনে উৎসাহিত করতে বিশেষ ভূমিকা রাখবে। তাঁতবস্ত্র ও হস্তশিল্পের পাশাপাশি পার্বত্যাঞ্চলে পাটপণ্যের উৎপাদন, বিকাশ, কদর ও চাহিদা বাড়িয়ে দেশে-বিদেশে এর বাজারজাতে এগিয়ে আসার জন্য উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

 

মেলার আয়োজক রাঙামাটি উদ্যোক্তা উন্নয়ন পরিষদ সভাপতি শামীম হায়দার ও সাধারণ সম্পাদক বিপ্লব চাকমা জানান, মাসব্যাপী আয়োজিত মেলায় স্থানীয় ও ঢাকার উদ্যোক্তাদের উৎপাদিত নিজস্ব তাঁতবস্ত্র, পাট ও হস্তশিল্প পণ্য প্রদর্শনী ও বিপণন স্টল ছাড়াও বিনোদনমূলক নানা আয়োজন রয়েছে। মেলায় প্রায় ৫০থেকে ৬০ স্টল থাকবে। যে কোনো ধরনের অনৈতিক ও হয়রানিমূলক কার্যকলাপ রোধে এবং শান্তি-শৃংখলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য জেলা ও পুলিশ প্রশাসন সহায়তা করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ