• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2024   Wednesday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা সদরে অগ্নিকান্ডে ৬টি বসত বাড়ি পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে পুলিশের এক কনষ্টেল আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার ৬টার দিকে বিলাইছড়ি উপজেলা সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে একটি টিন সেটের বসত ঘরের বিদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুনের লেলিহান শিখা মহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে একটি সেমি পাকা ঘরসহ ৬টি টিন সেটের বাড়ি সম্পূর্ন পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় আগুন নেভাতে গিয়ে মোঃ সাইফুল নামের পুলিশের এক কনষ্টেবল আহত হয়েছেন। তাকে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আক্তার হোসেন জানান, ধারনা করা হচ্ছে বিদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে বিলাইছড়িতে ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন নেভাতে গিয়ে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
--হিলবিডি২৪/সিআর.

ads
ads
আর্কাইভ