• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

সাজেকে ট্রাক উল্টে খাদে নিহত ৯, আহত ৬

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2024   Wednesday

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শিজকছড়া-উদয়পুর সীমান্ত সড়কের নব্বই ডিগ্রী টিলা এলাকায় ট্রাক নিয়ন্ত্রণে হারিয়ে ৯ জন শ্রমিক নিহত ও ৬ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা সবাই সীমান্ত সড়কের নির্মাণ শ্রমিক ও আহতরা অধিকাংশই ঢাকার গাজীপুরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা থেকে ১৫ থেকে ১৬ জনের একদল শ্রমিক মিনি ট্রাকে করে সাজেক ইউনিয়নের ভারতীয় সীমান্ত উদয়পুরের দিকে রওনা দেয়। এতে শিজকছড়া-উদয়পুর সীমান্ত সড়কের নব্বই ডিগ্রী টিলা এলাকায় পৌছলে চালক গাড়ীর নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে গাড়ী চাপা পড়ে ঘটনাস্থলে ৫ জন মারা যান। তবে ঘটনাস্থলে নিহতদের নাম জানা যায়নি। এসময় ১০জন গুরুত্বর আহত হন। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন,পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে  পথে আব্দুল মোহন(১৬) কিশোরগঞ্জ, বাবু (২০) কিশোরগঞ্জ, সাগর(২২) গাজীপুর ও অলিউল্লাহ(৩৬)কাপাসিয়া, গাজীপুর মারা যান। আহত অবস্থায় খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মো.লালন মিয়া(১৮),আবজাল মিয়া(পিতা) কুড়িগ্রাম, মো. লালন(২৭) পিতা : আবুল হাসেম,ময়মনসিংহ, সামিউল উদ্দিন(১৯) আবুল হাসেম, মো. আহির উদ্দিন(৪০)গাজীপুর, জাহিদ হাসান (২৪) পিতা আব্দুল জব্বার, শ্যামগঞ্জ, মোবারক হোসেন(৩২) পিতা মকবিল হোসেন। 

রাঙামাটির অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল আউয়াল সাজেকে সড়ক দুর্ঘটনায় মোট ৯জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ