• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটিতে কুষ্ঠ দিবস পালন
সচেতনা সৃষ্টি করা গেলে পাহাড়ে পুরোপুরি কুষ্ঠ রোগ নির্মূল সম্ভব

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2024   Sunday

বিশ্ব কুষ্ঠ  দিবস উপলক্ষে রোববার রাঙামাটিতে র‌্যালী ও সচেতনতা সভা  অনুষ্ঠিত হয়েছে। আত্মমর্যাদার পরিবেশ কুষ্ঠ কলঙ্কের হবে শেষ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে  জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যেোগে আন্তর্জাতিক সংস্থা দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিএইচটি সহযোগীতায়  দিবসটি পালিত হয়েছে। 

 

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে কুষ্ঠ রোগ নিয়ে পার্বত্য চট্টগ্রামের অবস্থা ও করণীয় বিষয়ে সচেতনতা সভায় সভাপতিত্ব করেন  ডেপুটি সিভিল সার্জন ডা. সিবলী শফিউল্লাহ।  বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিনোদ শেখ চাকমা। সভার শুরুতে পার্বত্য চট্টগ্রামের কুষ্ঠ রোগের অবস্থা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন লেপ্রোসী মিশনের মেডিকেল অফিসার ডা. জীবক চাকমা। এর আগে  একটি র‌্যালী বের  হয়ে সিভিল সার্জন কার্যালয় হয়ে রাঙামাটি সদর উপজেরা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় ঘুরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

 

ডা. জীবক চাকমা তার উপস্থাপনায় বলেন, পার্বত্য চট্টগ্রামে বর্তমানে গত এক বছরে কুষ্ঠ রোগী শনাক্ত হয়েছে ১১৬ জন। তার মধ্যে ৪৫ জন রাঙামাটি জেলা থেকে। এর মধ্যে কাউখালী উপজেলা থেকে শনাক্ত হয়েছে ১৬ জন। এ ছাড়া বাঘাইছড়ি, বরকল, রাজস্থলী উপজেলা থেকেও রোগী শনাক্ত হয়েছে। এর বাইরেও চিকিৎসার আওতার বাইরে থাকতে পারেন বলেন জীবক চাকমা। তিনি বলেন সচেতনতার অভাব ও কু সংস্কারের কারণে এখনো অনেকে এ রোগ বিষয়ে অবগত নয়। সমাজ থেকে আলাদা হতে হবে এমন আশংকায় অনেকে তথ্য গোপন করে। এ রোগ চিকিৎসায় সম্পুর্ণ ভাল হয় তা তারা জানে না। অনেকে বিভিন্ন বৈদ্য কবিরাজে কাছে চিকিৎসা করে। এ ভুল চিকিৎসা করতে গিয়ে অনেকের জীবন বিপন্ন হবার উপক্রম হয়। যখন চিকিৎসা করা কঠিন তখন এসব রোগীরা লেপ্রোসী মিশনের কাছে আসে। যদি উপসর্গ দেখার সাথে সাথে লেপ্রোসীর কাছে আসলে তাহলে রোগীরা এমন সমস্যায় সম্মূখীন হতেন না।

 

 

তিনি আরো বলেন পাহাড়ের দুর্গম এবং শিক্ষা দীক্ষায় অনুন্নত এলাকাগুলো এ রোগের প্রবনতা লক্ষ্য করা যায়। সবাই সচেতন হলে এ রোগ পার্বত্য চট্টগ্রাম থেকে নির্মূল করা সম্ভব। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ