• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Feb 2024   Thursday

পাহাড়ে প্রত্যান্ত এলাকার গরীব ও অসহায় মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষে বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী বেসিক মেডিকেল ওয়ার্কারদের কর্মদক্ষতা উন্নয়ন প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে।

শহরের উদ্যোগ রিসোর্স সেন্টারে বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী। হিল ফ্লাওয়ারের নির্বাহী পরিচালক ডাঃ নীলু কুমার তংচংগ্যার সভাপতিত্বে বক্তব্যে প্রশিক্ষক ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফয়সাল। দুদিন ব্যাপী প্রশিক্ষণে কাপ্তাই উপজেলার প্রত্যান্ত ৩টি ইউনিয়ন থেকে ৩০জন নারী বেসিক মেডিকেল ওয়ার্কার হিসেবে অংশ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে এসব নারী বেসিক মেডিকেল ওয়ার্কাররা সরকারী কমিউনিটি ক্লিনিকের পাশাপশি প্রান্তিক গরীব ও অসহায় মানুষের প্রাথমিক চিকিৎসা সেবায় কাজ করবেন।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী বলেন, রাঙামাটি জেলায় স্বাস্থ্য সেবা দোর গড়ায় পৌছে দিতে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। এখন প্রতিনিটি ইউনিয়নে সরকারের স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকের কর্মীরা কাজ করছেন। এছাড়া মা ও শিশুদের স্বাস্থ্য সেবায় আগামী মার্চ মাসের মধ্যে বাঘাইছড়ি, কাপ্তাই ও কাউখালীতে নবজাতকের প্রসব কেন্দ্র চালু করা হবে।

তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য বলেন, আপনারা প্রশিক্ষণ গ্রহন করে গরীব ও অসহয় মানুষের স্বাস্থ্য সেবা মনোভাব নিয়ে কাজ করবেন। এখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী সবাই স্বাস্থ্য সেবা কর্মী। মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। সরকারের স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকের কর্মীদের সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে এবং এলাকার মানুষের মাঝে কোন জটিল রোগ দেখা দিলে সরকারী হাসপাতালে পাঠানোর পরামর্শ দিতে হবে। সরকারী হাসপাতালগুলো এখন আধুনিক হয়েছে। তবে বেসরকারী হাসপাতালে জটিল রোগী গেলে অর্থ খরচ যোগান দিতে পারে না। সরকারী হাসপাতালে চিকিৎসা নিলে শুধু পাঁচ টাকা দিয়ে টিকিট ক্রয় ঔষধের খরচের কিছু আনুসাঙ্গিক টাকা লাগবে। এছড়া বাড়তি টাকা খরচ হয় না সরকারী হাসপাতালে।

উল্লেখ্য, বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের তত্বাবধানে জার্মানী দাতা সংস্থা ব্রেড ফর ওয়ার্ল্ড অর্থায়নে ২০১৬ সাল থেকে রাঙামাটির কাপ্তাই উপজেলার প্রত্যান্ত চিৎমরম, কাপ্তাই ও ওয়াগ্গা ইউনিয়নে গরীব ও অসহায় মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছে। এ প্রকল্পটি আগামী ২০২৫ সালে নাগাদ সমাপ্ত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ