• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

কাপ্তাইয়ে শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে
কেউ অশান্তি সৃষ্টি করলে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না-লেঃ কর্ণেল নূর উল্লাহ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2022   Friday
no

no

 কাপ্তাই সেনাজোন এলাকায় কেউ অশান্তি সৃষ্টি করলে এক বিন্দুও ছাড় দেওয়া হবে ন। সেনাবাহিনী সব সময় শান্তি, উন্নয়ন ও সর্বদা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) কাপ্তাই সেনাজোন অটল ছাপ্পান্ন`র আয়োজনে  পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্ণেল নূর উল্লাহ জুয়েল এসব কথা বলেন৷

তিনি আরও বলেন, বর্তমান সরকার পাহাড়ে একের পর এক উন্নয়ন করে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আসুন আমরা সকলে বিভেদ ভুলে গিয়ে পার্বত্য এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করি।


ঐক্যের মাঝে শান্তি পাই পাহাড়ী বাঙালী ভাই ভাই শ্লোগানকে সামনে রেখে  কাপ্তাই জোন সদর শহীদ আফজল হক হল রুমে আয়োজিত সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও ভাইজ্যাতলী হেডম্যান থোয়াই অং মারমা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোনের উপ অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, পুলিশ পরিদর্শক শাহিনুর রহমানসহ স্কুল শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, পাহাড়ী-বাঙালীসহ এলাকার সর্বস্তরের লোকজন। এসময় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, স্কুল শিক্ষক, শিক্ষার্থী সহ   কাপ্তাই জোনের সকল পদবির সদস্যরা  উপস্থিত ছিলেন।


এর আগে কাপ্তাই উচ্চ বিদ্যালয় চত্বরে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নূর উল্লাহ জুয়েল শান্তির দূত পায়রা অবমুক্ত  ও    বেলুন উড়িয়ে র‍্যালীর উদ্বোধন করেন। এরপর বর্ণিল সাজে সজ্জিত হয়ে নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে র‍্যালীটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজার হয়ে কাপ্তাই জোন সদর শহীদ আফজল হক হল রুমে গিয়ে শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ