• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বাঘাইছড়িতে গণ সমাবেশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2022   Friday
no

no

পার্বত্য চট্টগ্রাম চুক্তি ২৫ বছর পূর্তি উপলক্ষে বাঘাইছড়িতে গণ সমাবেশের আয়োজন করা হয়।

বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে  গণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক নজরুল কবীর।  পার্বত্য চট্টগ্রাম চুক্তি ২৫ বছর উদযাপন কমিটির আহ্বায়ক মিসেস সুমিতা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী সুমি খান। বক্তব্য রাখেন কাচালং সরকারি কলেজের  অধ্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান,বাঘাইছড়ি  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা । এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বাঘাইছড়ি উপজেলার জনপ্রতিনিধি, হেডম্যান ও বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষকরা।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন স্থানীয় বাঘাইছড়ি উপজেলার ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান, অলিভ চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বর্ষপূর্তি উৎযাপন করা হয়েছে।  বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান বিল্টু চাকমা। 

স্বাগত বক্তব্যে অলিভ চাকমা বলেন, `সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তির বহু ধারা, বহু বিষয় বাস্তবায়ন করলেও এখনো পর্যন্ত চুক্তির যে মৌলিক রয়েছে সেগুলো বাস্তবায়ন করেনি। ফলে সরকার জুম্ম জনগণকে সেই চুক্তির ২৫ বছর আগের সময়কালে ফিরিয়ে নিতে বাধ্য করছে।`

স্থানীয় হেডম্যানের পক্ষে বাঘাইছড়ি উপজেলা এসোসিয়েশনের বর্তমান হেডম্যান ও রূপকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা বলেন, নিপীড়িত-নির্যাতিত জুম্ম জনগণের মহান আত্মবলিদান ও অবর্ণনীয় ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে জুম্ম জনগণ তথা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-বাঙালি স্থায়ী অধিবাসীদের অধিকার সনদ এই পার্বত্য চুক্তি অর্জিত হয়েছে। কিন্তু  ২৫ বছরেও এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্মদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি চুক্তির মৌলিক বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে বলেন, চুক্তি দ্রুত ও যথাযথ বাস্তবায়ন না হলে পাহাড়ে আগুন জ্বলবে।

প্রত্যাগত জনসংহতি সমিতির পক্ষে জ্যোতিস্মন চাকমা বলেন, `সুদীর্ঘ ২৫ বছর আগে ঐতিহাসিক এইদিনে সরকারের সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ দুই যুগের অধিক রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে৷ এবং এরই মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রামে সাময়িক শান্তি ফিরে আসে। চুক্তির মধ্যে দিয়ে আমাদের আশা ছিল    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নিরাপত্তা বিধান করবেন৷ আমাদের প্রত্যাগত জনসংহতি সমিতির সদস্যদের যথাযথ পুনর্বাসন করবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় চুক্তি স্বাক্ষরের বছর দুয়েক যেতে না যেতেই প্রত্যাগত জনসংহতি সমিতির সদস্যদের উপর নেমে আছে চরম হতাশা, নিরাশা, নিরপত্তাহীনতা ও বেকারত্ব। এছাড়াও আরও আমাদের উপর নেমে আসে নানা প্রকারের হামলা, মিথ্যা মামলা, হয়রানি ও নানান দমন-পীড়ন। আজ আমরা দিশেহারা ও অসহায়ত্ব নিয়ে দিনাতিপাত করছি। 


বিশেষ অতিথির বক্তব্যে সুমি খান বলেন, পাহাড়ে এখনো সেই ব্রিটিশদের `ভাগ কর, শাসন কর` ষড়যন্ত্রের ধারাবাহিকতা চলমান রয়েছে। উন্নয়নের নামে আদিবাসীদের ধ্বংস করা হচ্ছে, তাদেরকে ভিটেমাটি হারা করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল কবীর বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না করার জন্য সরকারের কাছের একটি বিশেষ মহল ও সামরিক-বেসামরিক আমলাতন্ত্রের একটি বিশেষ অংশ আগেও সক্রিয়ভাবে কাজ করে গেছে এবং এখনো যাচ্ছে। পরে বক্তব্যের শেষে তিনি অধিকার আদায়ের জন্য
জুম্ম জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ