• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

৩২ ঘন্টা হরতাল প্রত্যাহার করেছে পার্বত্য নাগরিক পরিষদ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2022   Tuesday

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করার কারণে পার্বত্য নাগরিক পরিষদের ডাকা রাঙামাটি শহরে ৩২ ঘন্টার হরতাল স্থগিত করা হয়েছে।


মঙ্গলবার দুপুর আড়াইটায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেৃতৃবৃন্দের সভা শেষে শহরের বনরূপায় একটি রেষ্টরেন্টে সংবাদিকদের এক ব্রিফিংয়ে এই হরতাল স্থগিতের ঘোষনা দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। এসময় তিনি বলেন, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত করায় পার্বত্য নাগরিক পরিষদের ঘোষিত হরতাল কর্মসূচি বিকাল ৩টা থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে এ সময়ের মধ্যে গোপণে কোন বৈঠক করা হয় তাহলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


এর আগে পার্বত্য ভূমি কমিশন সচিব (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ নেজাম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে বুধবারের পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করা হয়। হরতালের কারণে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত সংক্রান্তপত্রে বলা হয়,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের পরিপ্রেক্ষিতে রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করা হয়েছে।


এদিকে ৩২ ঘন্টা হরতাল চলাকালে প্রথম দিনে মঙ্গলবার সকাল থেকে শহরে দোকান পাট ও যানবাহন চলাচল বন্ধ থাকে। হরতালে কারণে অভ্যন্তরীন ও দুরপাল্লার কোন যানবাহন চলাচল না করায় জনজীবনে স্থবিরতা নেমে আসে। সকালে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত লোকজন পায়ে হেটে কর্মস্থলে যেতে দেখা যায়। বনরুপা, ভেদভেদী রিজার্ভ বাজারসহ বিভিন্ন স্থানে হরতালকারীরা পিকেটিং করে। হরতাল চলাকালে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


উল্লেখ্য, সোমবার এক সংবাদ সন্মলনের মাধ্যমে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ৭ সেপ্টেম্বর রাঙামাটিতে অনুষ্ঠিত বৈঠক বাতিলসহ ৭দফার দাবীতে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার দুপুর ২টা পর্ষন্ত ৩২ ঘন্টা রাঙামাটি শহরে হরতালের ডাক দেয় পার্বত্য নাগরিক পরিষদ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ