• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 May 2022   Saturday

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম কয়েকটি এলাকায় ডায়রিয়া প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গেল এক সপ্তাহের মধ্যে ৩০ থেকে ৪০ জন ডায়রিয়া রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রাান্ত হয়ে ৯জন রোগী ভর্তি রয়েছেন। রোববার আক্রান্তস্থলে যাচ্ছে স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম।


জানা গেছে, জুরাছড়ি সদর ইউনিয়নের গবাছড়ি, জনতা পাড়া, পানছড়ি ও লুলাংছড়ি গ্রামে ডায়রিয়া প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এসব এলাকার লোকজনেরা এ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশী। গত এক সপ্তাহে  এসব এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃ বিভাগ ও বহিঃ বিভাগ থেকে প্রায় ৪০ জন রোগী চিকিৎসা নিয়েছেন।  আক্রান্তদের মধ্যে একজন শিশু বাদে সকলেই বয়স্ক ও মধ্য বয়স্ক রয়েছেন।


জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা জানান, গত এক সপ্তাহ ধরে ৩০ থেকে ৪০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে এ রোগে ৯ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।  


জেলা  সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, জুরাছড়ি উপজেলার কয়েকটি দুর্গম এলাকায় বিচ্ছিন্নভাবে এই ডায়রিয়া দেখা দিয়েছে। এ রোগে আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও এটিকে প্রকোপ বলা যাবে না। আক্রান্ত এলাকাগুলোতে রোববার স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম পাঠানো হবে।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ