• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে সিএনজি চালককে মারধর ও সিএনজি ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2020   Thursday

রাঙামাটিতে অটোরিক্সা চালককে মারধর ও ছিনতাইকৃত সিএনজি উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সিএনজি অটোরিক্সা চালকরা।

 

রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্যে রাখেন রাঙামাটি অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার, শ্রমিক নেতা আব্দুল হালিমসহ অন্যান্য শ্রমিক নেতারা। এর আগে একটি বিক্ষোভ-মিছিল রাঙামাটি পৌর চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা পাহাড়ে অব্যাহত সন্ত্রাস চাঁদাবাজি, ছিনতাই, খুন ও অপহরন ঘটনা বন্ধে সেনা ক্যাম্প স্থাপনের দাবী আগামী  রোববারের মধ্যে স্থানীয় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সা উদ্ধার করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানানো হয়। তা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেন।

 

এদিকে, বিক্ষোভের কারণে শহরে সকাল সাড়ে ৯ টা থেকে ১১টা পর্যন্ত দেড় ঘন্টা শহরে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

 

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক থেকে দুর্বৃত্তরা একটি সিএনজি অটো রিক্সার চালককে মারধর এবং তার সিএনজি অটোরিক্সা ছিনিয়ে নেয়। এছাড়া এক লাখ টাকা চাদা দাবী করে দুর্বৃত্তরা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ