• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের একাডেমিক ও বিজ্ঞান ভবন উদ্ধোধন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2020   Thursday

পার্বত্য চট্টগ্রামের অন্যতম বিদ্যাপীঠ লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের ৪ কোটি ৪৪ লাখ টাকার ব্যয়ে বৃহস্পতিবার  নবনির্মিত একাডেমিক ও বিজ্ঞান ভবন উদ্ধোধন করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নবনির্মিত দুটি ভবনের উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। এসময় রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃকর্নেল রফিকুল ইসলাম, ব্রিগেড মেজর মোঃ মাহবুবুল আলম লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোঃ আরিফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্যরা ছাড়্ওা স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে অতিথিরা নব নির্মিত ভবনের বিভিন্ন কক্ষ ঘরে দেখেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে শিক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে। এ অঞ্চলে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাড়াও জেলা ও উপজেলায়  অনেক কলেজ গড়ে উঠেছে। কাজেই যারা উন্নয়ন ও উন্নতি হয়নি বলে বেড়াচ্ছেন তাদের চোখ থাকতেও অন্ধের মতো  উন্নয়ন দেখতে পাচ্ছেন না। 

 

তিনি আরো বলেন, তিন পার্বত্য জেলায় একটি সেরা স্কুল হিসেবে আধুনিক ও গুনগত শিক্ষার মানোন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে চলেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ। বর্তমানে নব নির্মিত বিজ্ঞান ভবনে আরো বেশী করে শিক্ষার্থীরা গবেষনার সুযোগ পাবে এবং বিজ্ঞান মনস্ক একটি আলোকিত প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। তিনি ভবিষ্যতেও লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজকে উন্নয়ন বোর্ড সহযোগিতা দিয়ে যাবেন বলে আশ্বাস প্রদান করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে  রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্যাঞ্চলের সকল শ্রেনীর মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। তিনি পার্বত্যাঞ্চলে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজকে সেরা স্কুল হিসেবে তার মান ধরে রাখা জন্য স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ