• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

আক্রান্তদের মধ্যে একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান রয়েছেন
করোনায় রাঙামাটিতে নতুন করে আক্রান্ত ২৬জন, মোট আক্রান্ত ৪৯৫জন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2020   Friday

করোনায় আক্রান্ত রাঙামাটিতে গেল ২৪ ঘন্টায় আরো নতুন করে ২৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান রয়েছেন। এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্ত হলেন ৪৯৫জন।


জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, শুক্রবার চট্টগ্রামের সিভাসু ল্যাব থেকে ৬৩টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ২৬ জনের পজিটিভ এসেছে। পজিটিভ আসা এলাকাগুলো হলো রাঙামাটি সদরে রয়েছেন ২০ জন, জুরাছড়িতে ২জন, কাপ্তাইয়ে ২জন, বরকলে ১ জন ও রাজস্থলীতে ১জন রয়েছেন। রাঙামাটি সদরে আক্রান্তদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান রয়েছেন। এ নিয়ে রাঙামাটিতে ৪৯৫ জনের দাড়িয়েছে। তবে এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৪৮জন। এ পর্ষন্ত ২৫৯৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ৪৯৫জনের ফলাফল পজিটিভ এসেছে।


জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গেল ১৪ জুলাই শহরের রিজার্ভ বাজারে এক মহিলা মৃত্যুবরণ করেছেন। তার নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে। এই নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ