• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

বান্দরবানে এবার সন্ত্রাসীদের গুলিতে মা নিহত ছেলে আহত

স্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2020   Sunday
no

no

বান্দরবান বাঘমারা এলাকার সন্ত্রাসীদের গুলিতে ছয়জনের নিহতের ঘটনার রেস না কাটতেই এবার রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে মা নিহত ও ছয় বছরের শিশু আহত হয়েছে।

 

কোন সন্ত্রাসী দলের গুলিতে মা নিহত ও শিশু আহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গেল শুক্রবার বিকেল পাঁচটার দিকে রোয়াংছড়ি শামুখঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুকে শুক্রবার রাত ২টার দিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রাঙায়া তঞ্চঙ্গ্যার সঙ্গে গতকাল শনিবার সাড়ে ছয়টার দিকে জেলা সদর হাসপাতালে সমকালের কথা হলে তিনি বলেনন, শুক্রবার বিকেল পাঁচটার দিকে নিজেদের জুমের (পাহাড়ে বিশেষ কায়দায় চাষ) কাজ শেষ করে শামুখঝিরি এলাকা থেকে নাটিংছড়ি পূর্ণবাসন পাড়ার বাড়িতে ফিরছিলেন। তাঁর প্রাকৃতিক ডাক আসলে তিনি তাঁর স্ত্রী শান্তিমালা তঞ্চঙ্গ্যা (২৮) ও ছেলে অর্জুন তঞ্চঙ্গ্যাকে (৬) সামনে আগাতে বলেন। তিনি প্রাকৃতিক ডাকে রাস্তার পাশের দাঁড়িয়ে পড়েন। তাঁর স্ত্রী ও সন্তান কিছুদূর যাওয়ার পর গুলির শব্দ শুনতে পান। তিনিও জঙ্গলে লুকিয়ে পড়েন। তিনি সামনের দিকে না গিয়ে উল্টো পথে বাড়ি ফিরেন।সেনাবাহিনী ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে তাঁর সন্তানকে রাত ২টার দিকে রোয়াংছড়ি থেকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, স্বজন ও প্রতিবেশিদের কাছ থেকে জানতে পেরেছি ঘটনার পর রাতে আহত মা ও শিশুটিকে প্রথমে রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে মা মারা যায়। পরে শিশুটিকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


রোয়াংছড়ি থানা ওসি মো: শফিক কবীর জানান, গত শুক্রবার ৫টার দিকে ঘটনা এটি। রাতে সেনাবাহিনীর সহায়তায় আহত মা ও শিশুটিকে রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর মা মারা যায়। কারা তাদেরকে গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।


উল্লেখ, চলতি মাসের মঙ্গলবার সদর উপজেলা রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে জনসংহতি সমিতি’র (জেএসএস) সংস্কারের ছয় নেতাকর্মী নিহত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ