• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে ইউপি সদস্য নিহত

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2020   Tuesday

বান্দরবান সদর উপজেলা কুহালং ইউনিয়নের বাকিছড়া মাঝের পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। তার নাম সাইচহ্লা মার্মা(৩৮) । গেল সোমবার সন্ধ্যায় তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়,  গেল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বান্দরবার সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া মাঝের পাড়ায় ইউপি সদস্যকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।  হত্যার আগে পাড়ায় অপরিচিত দুইজন লোক আসে। পাড়ার এক ছেলেকে ডেকে ইউপি সদস্য  সাইচহ্লা মার্মার বাড়ি চিনিয়ে দিতে বলে। ছেলেটি তাদের দুইজনকে ইউপি সদস্যের বাড়ির সামনে নিয়ে যায়। তাদের দুইজনের একজন ইউপি সদস্যের নাম ধরে ডাকে। অন্যজন একটু দূরে দাঁড়িয়ে ছিল। বাড়ি থেকে বের হওয়ার পর কোমর থেকে অস্ত্র বের সাইচহ্লা মার্মাকে গুলি করা হয়। গুলি তাঁর তলপেটে লাগে। দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।

 

কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মার্মা জানান, স্থানীয়রা তাকে ফোন করে ইউপি সদস্যকে গুলি করার বিষয়টি জানায়। এরপর ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

 

সদর থানা ওসি শহিদুল ইসলাম জানান, কারা ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ