• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে বঙ্গবন্ধু ও জাতীয় শ্লোগান বিকৃতি করে হুমকি, থানায় অভিযোগ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2020   Monday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শ্লোগান ‘জয় বাংলা’ কে বিকৃতি করে হুমকি প্রদানের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। একটি সামাজিক সংগঠনের ম্যাসেঞ্জার গ্রুপে নিজেদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শ্লোগানকে বিকৃতি করে হুমকি প্রদান করে মোঃ মুছা নামে এক যুবক। এই ঘটনায় রাঙামাটি কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একই সাথে এই যুবকের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানেরও অভিযোগ করা হয়।

 

ঘটনার বিবরণে জানা যায়, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার হিলফুল ফুজুল তরুন সংঘের ম্যাসেঞ্জার গ্রুপে নিজেদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে মোঃ মুছা (তার ব্যবহৃত ফেসবুক আইডি আ. জ. ম মুছা) হুমকি দিতে গিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় শ্লোগানকে বিকৃতিভাবে ব্যবহার করে। সে লিখেছে ‘‘বাংলাদেশ-জিন্দাবাদ’’ একইসাথে ঠিক এই লাইনের নিচেই লিখেছে ‘জয় বাংলা, শেখ মজিব’। বঙ্গবন্ধুর নামটিও যেমন শুদ্ধ করে লেখেনি তেমনি জয় বাংলার পরে জয় বঙ্গবন্ধু না লিখে উভয় শ্লোগানকে বিকৃতি করেছেন।

 

অভিযোগে আরো জানা যায়, রিজার্ভ বাজারের মহসিন কলোনী এলাকার মোঃ শফির ছেলে মোঃ মুছা (২৭) দীর্ঘদিন ধরে এলাকায় নানা অনৈতিক ও অসামাজিক কার্য কলাপের সাথে লিপ্ত রয়েছে। তার বিরুদ্ধে মহসিন কলোনী এলাকায় সরকারি উন্নয়ন কাজে বাধা দানেরও অভিযোগ রয়েছে। সে রিজার্ভ বাজার এলাকায় ইয়াবা ব্যবসার সাথেও জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

অভিযোগকারী একই এলাকার বাসিন্দা মুহাম্মদ মাসুদ রানা রুবেল জানান, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ ফিরোজা বেগম চিনু তার আবেদনের প্রেক্ষিতে রাতে লোকজনের চলাচলের সুবিধার্থে এলাকায় একটি সোলার প্রদান করেন। এর আগে আমার আবেদনের প্রেক্ষিতে মসজিদের জন্যও একটি সোলার দিয়েছিলেন। এলাকায় সোলার বসাতে শ্রমিকরা কাজ শুরু করলে মুছা তার দলবল নিয়ে এটি বসাতে বাধা প্রদান করে। তার বাধার কারণে এটি বসানো সম্ভব হয়নি। এই ঘটনার বেশ কিছুদিন পর এলাকার সংগঠনের ম্যাসেঞ্জার গ্রুপে আমাকে উদ্দেশ্য করে হুমকিও প্রদান করে। এই হুমকি দিতে গিয়ে সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় শ্লোগানকেও বিকৃতি করেছে। রুবেল আরো জানান, মুছা একসময় বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিল। বর্তমানে সে আওয়ামীলীগে যোগদানের চেষ্টা করছে বলে জানতে পেরেছি। 

 

এদিকে এ অভিযোগ বিষয়ে  মোঃ মুছার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

 

বঙ্গবন্ধু ও জাতীয় শ্লোগান বিকৃতি করে হুমকি প্রদানের বিষয়ে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর জানান, এই ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। অপরাধী ব্যক্তি যদি দলীয় লোক হয় তবে তার বিরুদ্ধে প্রথমত সাংগঠনিক ব্যবস্থা ও পরে আইনী ব্যবস্থা নেয়া হবে। আর সংগঠনের বাইরের লোক হলে তার বিরুদ্ধে অবশ্যই আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ