• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাইয়ে করোনা উপসর্গ নিয়ে এক মারমা যুবকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার/কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jun 2020   Monday

রাঙামাটির কাপ্তাইয়ে রাইখালীতে করোনা উপসর্গ নিয়ে যে যুবক মারা গেছেন তার নাম  সিঅং প্রু মারমা(২৬)।  গেল রোববার বিকালে রাইখালী নিজ বাড়ীতে  তিনি মারা যান। তিনি চট্টগ্রামের বেসরকারী হাসপাতাল রয়েল হাসপাতালে নার্স বলে স্থানীয়ভাবে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল এক সপ্তাহ পূর্বে মৃত সিঅং প্রু মারমা জ্বর ও সর্দি উপসর্গ নিয়ে চট্টগ্রাম থেকে রাইখালীর পূর্বকোদলা বাড়ীতে আসেন। কিন্তু গেল রোববার বিকালে তিনি নিজের বাড়ীতে অসুস্থ অবস্থায় মারা যান। তার পিতার নাম উথোয়াই প্রু মারমা।  মৃত যুবক চট্টগ্রামের বেসরকারী হাসপাতাল রয়েল হাসপাতালে সিনিয়র নার্স  হিসেবে কর্মরত ছিলেন। 

 

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:মাসুদ আহম্মেদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছে বলে স্থানীয়রা তাকে জানিয়ছেন। সোমবার তার নমুনা সংগ্রহের কথা ছিল। কিন্তু তিনি তার আগে মারা গেছেন। তারপরও তার শরীর থেকে সোমবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হবে।

 

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ে ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, কাপ্তাই উপজেলায় রাইখালীতে করোনা উপসর্গ নিয়ে গেল রোববার বিকালে এক ব্রাদারের মৃত্যু হয়েছে। তার থেকে স্যাম্পল সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইটিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ