• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে করোনা উপসর্গে এক জনের মৃত্যু, নতুন করে আরো ৩জনসহ মোট আক্রান্ত ৬১ জন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jun 2020   Monday

গত রোববার বিকালে রাঙামাটির কাপ্তাই উপজেলায় রাইখালী নিজ বাড়ীতে করোনা উপসর্গ নিয়ে এক ব্রাদারের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাঙামাটি জেলায় আক্রান্ত হয়েছেন ৬১জন।

 

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ে ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, কাপ্তাই উপজেলায় রাইখালীতে করোনা উপসর্গ নিয়ে গেল রোববার বিকালে এক ব্রাদারের মৃত্যু হয়েছে। তার থেকে স্যাম্পল সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইটিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


তিনি আরো জানান, গেল ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গেল রোববার রাতে ৬ জনের নমুনার রিপোর্ট রাঙামাটিতে এসে পৌছে। এতে রাঙামাটি জেনারেল হাসপাতালের একজন নার্স, কাউখালী উপজেলায় ১ জন ও লংগদু উপজেলায় ১ জনসহ মোট ৩ পজেটিভ এসেছে। এ নিয়ে এ পর্যন্ত রাঙামাটি জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ জন। এছাড়া আইসোলেশনে রয়েছেন ৯ জন ও ১০ জনকে সুস্থ হয়েছেন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে ২৮৭৮ জনের। তার মধ্যে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন ৯৬৪ জন এবং হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১৯১৪ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র পেয়েছেন ২৩৬ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ৫৪২ জন।


তিনি জানান, এ পর্ষন্ত রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ থেকে চট্টগ্রামে পরীক্ষার জন্য মোট ১০১৮ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে নমুনা রিপোর্ট এসেছে ৮৩৮ জনের। বাকী ১৮০ জনের রিপোর্ট এখনো আসেনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ